QA As Sunnah Q&A

ইমাম ও মুসল্লির নামাজ হয়েছে কি?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
পোশাক পরিচ্ছেদ • প্রশ্ন #৭৫৮০ • ভিউ: ৩৭ • ০৫ সেপ্টেম্বর, ২০২৬

ইমাম ও মুসল্লির নামাজ হয়েছে কি?

প্রশ্নকারী: Tanvir Rahman Niloy
প্রশ্ন বিস্তারিত
  • আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 
  • আমার একটি জিজ্ঞাসা দয়া করে জানাবেন। 
  • আমাদের এলাকার মসজিদে ইমাম সাহেব মাগরিব নামাজ পড়াচ্ছিলেন। দ্বিতীয় রাকাত নামাজে একটি লোক দ্বিতীয় কাতার থেকে হঠাৎ করে জোরে শব্দ করে উঠলেন এবং বললেন যে নামাজ বন্ধ করুন ইমাম সাহেব। এবং প্রথম কাতার ভেঙে ইমাম সাহেবের কাছে গিয়ে নামাজ বন্ধ করছেন। তখন মুসল্লিরা কারণ জানতে চাইলে তিনি বললেন যে ইমামের সতর নাকি দেখা যাচ্ছে। উনি দ্বিতীয় কাতার থেকে দেখতে পেয়েছেন। ইমামের পাঞ্জাবি খুবই পাতলা ছিল এবং সেজদায় গেলে বা রুকুতে গেলে পায়জামা নাকি নাভির নিচে চলে এসেছে। এই ঘটনা নাকি এর আগেও দুই তিনবার ঘটেছে তিনি ইমামকে সতর্ক করেছেন । এখন তিনি নামাজের মধ্যেই ইমামকে সতর্ক করেছেন। উনার বক্তব্য হচ্ছে ইমামের নামাজ হচ্ছে না এবং মুসল্লি কারো নামাজ হয়নি । 
  • নামাজে বাধাদানকারী লোকটির পোশাক আশাক দেখে মনে হয়েছে যে উনি একজন আলেম। 
  • এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা এতদিন যে ইমামের পিছনে নামাজ পড়েছি আমাদের নামাজ হয়েছে কিনা আর ইমামকে যে ওই আলেম বাধা দিয়েছেন ওনার কাজটি ঠিক হয়েছে কিনা মসজিদের মুসল্লি জানতে চায়।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। সতর যদি খুলে যায়, স্পষ্ট দৃশ্যমান হয় তাহলে নামায ভেঙে যাবে। সতর ঢাকা ফরজ। ফরজ ছুটে গেলে নামায নষ্ট হয়ে যায়। সুতরাং ঐ লোকটির কাজ ঠিকই আছে, যদি সত্যই সতর খুলে যায়।

আগেরগুলো যেহেতু আপনাদের কাছে স্পষ্ট নয়, সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন, সামনে যেন এমন না হয় সে জন্য চেষ্টা করবেন।

তবে অতি উৎসাহী কিছু লোক আছে যারা ইমাম সাহেবের ভুল ধরার জন্য সর্বদা সচেষ্ট থাকে, সামান্য কোন বিষয়কে অনেক সময় অতিরঞ্জিত করে। ইমাম সাহেবের পাঞ্জাবির বিষয়টি এমন হয়েছে কিনা আপনারা দেখেবেন। পিছন থেকে কিভাবে নাভীর নীচে যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত হলেন, সেটাও আপনারা দেখবেন। ঐ লোকের কথাকেই চুড়ান্ত মনে করবেন না। 

✅