কোনো মানুষকে যদি জিনে ধরেছে বলে মনে হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তার কী চিকিৎসা বা করণীয় হওয়া উচিত? এ অবস্থায় কীভাবে বুঝব এটি সত্যিই জিনের প্রভাব, নাকি কোনো শারীরিক বা মানসিক অসুস্থতার লক্ষণ? ইসলামি শরিয়াহর আলোকে এ ধরনের পরিস্থিতিতে কী চিকিৎসা গ্রহণ করা উচিত?
জ্বীন আল্লাহ তায়ালার সৃষ্টি জীবের অন্যতম। মানুষের মতো তাদের ইবাদতের আদেশ দেয়া হয়েছে। কিছু দুষ্টু জ্বীন মানুষকে বিরক্ত করে এটাও ঠিক। বিভিন্নভাবে এটা বুঝা যায়। শারীরিক বা মানসিক অসুস্থতার চিকিৎসকগণ যদি কোন রোগের আলামত না পান বা রোগী এমন আচরণ করছে যা মানসিক রোগের আলামত না তাহেলে জ্বীনের রোগী মনে করতে হবে। জ্বীন রোগের চিকিৎসা যারা দেন তারাও এমন রোগী দেখে বুঝতে পারেন।
এমন সমস্যায় পড়লে যে চিকিৎসাকরা কুরআন-হাদীস দ্বারা এই সমস্যার সমাধান দেন তাদের চিকিৎসা গ্রহণ করতে হবে। অমুসলিম বা শিরকে যুক্ত কারো কাছে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া যাবে না।