QA As Sunnah Q&A

বিবাহের আগে মেয়ের কোন কোন দিকে দেখে বিবাহ করা উচিত, এবং দেন মহোর কত দেওয়া উচিত

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
রমযান • প্রশ্ন #৭৫৮৭ • ভিউ: ৪৫ • ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিবাহের আগে মেয়ের কোন কোন দিকে দেখে বিবাহ করা উচিত, এবং দেন মহোর কত দেওয়া উচিত

প্রশ্নকারী: ratul
প্রশ্ন বিস্তারিত

বিবাহের আগে মেয়ের কোন কোন দিক দেখে বিবাহের সিদ্ধান্ত নেওয়া উচিত? বিবাহের আগে মেয়ের দেন মোহোর কত দেওয়া উচিত দেন মহরের বিষয়টা কি আসলে না দিলে কী হয়না। 

উত্তর
Published

দেন মোহার দেয়া আবশ্যক। নারীদের সম্মান হিসেবে আল্লাহ তায়ালা পুরুষদের ওপর আবশ্যক করে দিয়েছেন।  দেন মোহর যদি নির্ধারণ না করেন তবুও অটোমেটিক দেন মোহর নির্ধারত হয়ে যায়। পরিভাষায় এটাকে ‘মোহরে মিছল” বলে। অর্থাৎ মেয়ের খালা-ফুফু বা তার অন্য বোনদের যে পরিমাণ দেন মোহরে বিয়ে হয়েছে সেই ধরণের দেন মোহর অটোমেটিক নির্ধারিত হয়ে যাবে। 

কেমন নারীকে বিবাহ করতে হবে সে বিষয়ে আল্লাহর রাসূল সা. বলেছেন, 

- تُنكَحُ المَرأةُ لأربَعٍ: لمالِها، ولحَسَبِها، ولجَمالِها، ولدينِها؛ فاظفَرْ بذاتِ الدِّينِ تَرِبَت يَداكَ.

একজন মেয়েকে চারটি বিষয়ের পরিপ্রেক্ষিতে বিবাহ করা হয়। তার সম্পদের কারণে, তার বংশমর্যাদার কারণে, তার সৌন্দর্যের কারণে এবং তার ধার্মিকতার কারণে। তুমি ধার্মিক মেয়েকে বেছে নিয়ে সফলতা অর্জন করো। সহীহ বুখারী, হাদীস নং 5090

এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে দ্বীনদারীকেই বেশি প্রাধান্য দিতে হবে তারপর বাকিগুলো দেখতে হবে । অন্যগুলোতে আপনার চেয়ে কম হলেও ছাড় দিতে হবে। মনে রাখবেন মানুষ সর্বদিকে দিয়ে পরিপূর্ণ হয় না। 


✅