আসসালামু আলাইকুম।
আমি জেনেছি যে কবরের সাথে সম্পৃক্ত মসজিদে নামাজ আদায় করলে নামাজ হবেনা। আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদের প্রায় ১০ ফিট উঁচু সীমানা-প্রাচিরের ভিতর দক্ষিন পূর্ব কোণে ছোটো একটি কবরস্থান। যা প্রায় দুই/আড়াই ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং এই প্রাচীরের উত্তর পশ্চিমেে গ্রিলের গেট, কবরের ভিতর যাওয়া-আসার জন্য। কবরে পশ্চিমে এবং মসজিদের মাঝখানে রাস্তা বা খোলা জায়গা। এরপরই মসজিদের উত্তর দক্ষিন বরাবর লম্বা বারান্দা প্রায় চার ফিট উঁচু দেয়াল তারউপর লোহারগ্রিল করে ছাদ পর্যন্ত ঘেরা। তারপরেত মসজিদের মুল বিল্ডিং। কবরস্থানের লাগোয়া উত্তর পাশে বড় খোলা জায়গা। শুক্রবারে মুসল্লিরাও এখানে নামাজ আদায় করে( ভিতরে জায়গা সঙ্কুলান না হওয়ায়)।
প্রশ্ন হল এই মসজিদে কি নামাজ আদায় করলে নামাজ হবে কিনা?
ধন্যবাদ।
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এই মসজিদে নামায আদায় করতে কোন সমস্যা নেই। কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো যাবে না। মসজিদের পাশে কবর দিতে কোন সমস্যা নেই।