QA As Sunnah Q&A

কবর জিয়ারতের সময় কুরআন তিলাওয়াত করা যাবে কি?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
জানাযা-কবর যিয়ারত • প্রশ্ন #৭৭ • ভিউ: ১৯ • ১৫ এপ্রিল, ২০০৬

কবর জিয়ারতের সময় কুরআন তিলাওয়াত করা যাবে কি?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

কবর জিয়ারতের সময় কুরআন তিলাওয়াত করা যাবে কি?

উত্তর
Published

কবর জিয়ারতের সময় কুরআন তেলাওয়াতের বিষয়টি সুন্নাহ সম্মত নয়। রাসূলুল্লাহ সা. কবর জিয়ারতের সময় কুরআন শরীফের কোন সূরাহ পড়েছেন এমন জানা যায় না। কবর জিয়ারত কিভাবে করতে হয় তা আমরা আবু বুরদাতা রা. থেকে বর্ণিত এই হাদীস থেকে জানতে পারি । তিনি বলেন,

كَانَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ ، كَانَ قَائِلُهُمْ يَقُولُ : السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ ، نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

রাসূলুল্লাহ সা. মানুষদেরকে শিক্ষা দিতেন, যখন তারা কবরের কাছে যাবে তখন বলবে, হে মূমিন, মুসলিম ঘরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হবো। আমরা আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৫৪৭। শাইখ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। সুতরাং কবর জিয়ারতের সময় কুরআন তেলাওয়াতের প্রয়োজন নেই।