QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম। আপনাদের এই প্রশ্নোত্তর সেশন জন্য আমরা খুবেই উপকৃত হচ্ছি। বিভিন্ন বিষয় জানতে পারছি। আল্লাহ্ আপনাদের চেষ্টা কবুল করুক। আমীন। নিম্নক্তো দুটি দোয়া বিভিন্ন জনে আমল করে এবং কিছু …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #৭৮২ • ভিউ: ১৬ • ২০ মার্চ, ২০০৮

আসসালামুয়ালাইকুম। আপনাদের এই প্রশ্নোত্তর সেশন জন্য আমরা খুবেই উপকৃত হচ্ছি। বিভিন্ন বিষয় জানতে পারছি। আল্লাহ্ আপনাদের চেষ্টা কবুল করুক। আমীন। নিম্নক্তো দুটি দোয়া বিভিন্ন জনে আমল করে এবং কিছু …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম। আপনাদের এই প্রশ্নোত্তর সেশন জন্য আমরা খুবেই উপকৃত হচ্ছি। বিভিন্ন বিষয় জানতে পারছি। আল্লাহ্ আপনাদের চেষ্টা কবুল করুক। আমীন। নিম্নক্তো দুটি দোয়া বিভিন্ন জনে আমল করে এবং কিছু কিছু অনলাইন নিউজ পেপারে আমল করার জন্য বলা হয়েছে। কিন্ত হাদিস নং বা কোন কিতাব কিছু লিখা নাই। আমারা প্রশ্ন হচ্ছেঃ
প্রশ্ন ০১ঃ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিউল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দোয়া টি পড়লে কি ৮০বছরের গুনাহ মাফ হয়ে যায়? হাদিসটি কি সহি?
প্রশ্ন ০২ঃ লা ইলাহা ইল্লালাহ ওয়াহদাহু লাশারীকালাহু আহাদান সামাদান লামইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ| এই দোয়া টি পড়লে কি ২০ লাখ নেকি পাওয়া যায়? হাদিসটি কি সহি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। আপনানারা উপকৃত হচ্ছেন জেনে আমরা আনন্দিত।দুআ করবেন আল্লাহ যেন আমাদের এই চেষ্টা টুকু কবুল করেন এবং অব্যহত রাখার তাওফিক দেন। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। ১। এই দুআটি পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয় এমন কোন কথা কোন হাদীসে নেই। সহীহ, যয়ীফ,মাউযু কোন হাদীসেই নেই। তবে এটা আমাদের সমাজে প্রসিদ্ধ কথা। কথাটি ইমাম গাজ্জালী তার ইহইয়াউ উলূমিদ্দিন কিতাবে সনদ ছাড়া হাদীস হিসাবে উল্লেখ করেছেন। এটা কোন হাদীস নয় সুতরাং এই আমল করা যাবে না। তবে অন্য একটি দরুদের কথা হাদীসে আছে যেটা পড়লে ৮০ বাার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়। তবে সেই হাদীসটিও দুর্বল। আরো বিস্তারিত জানতে দেখুন, ফাতাওয়া জান্নাত দায়েমা, ফাতাওয়া নং ১৯৬০৯; মারকাযুল ফাতাওয়া, ফাতাওয়া নং ৭৫৩৮৬। ২। এই হাদীসটি ইবনু আদি রহ. আলকামীল গ্রন্থে উল্লেখ করেছেন। হাদসটির আরবী পাঠ হলো: । قال : قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلاَّ الله وحده لا شريك له أحدًا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عشر مرات كتب الله تعالى له ألفي ألف حسنة ومن زاد زاده الله تعالى.
হাদীসটি সর্বাক্যমতে দূর্বল। কারণ হাদীসটির একজন রাবী হলেন, ফায়িদ আবুল ওরকা। মুহাদ্দিসগণ তাকে মাতরুক (যার হাদীিস দলীল হিসাবে গ্রহন করা যায় না, বরং পরিতাজ্য। ) বলেছেন। এছাড়া কোন কোন হাদীসে ৪০ লাখ, ২০হাজার ইত্যদি বলা হয়েছে। দুআ সামান্য পবিবর্তন আছে। তবে প্রতিটি হাদীসই চরম পর্যায়ের যয়ীফ। বিস্তরিত জানতে দেখুন, আল ইসলাম সুয়াল জাওয়াব, মুহাম্মাদ সালেহ আলমুনাজ্জিদ, ফাতাওয়া নং ২০৯৭৭৪। (আরবী)।