QA As Sunnah Q&A

আচ্ছালামু আলাইকুম,আমার প্রশ্ন হলোঃ ১) আমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। দুই পরিবার ই রাজি,কিন্তু সমস্যা হলো তারা আধুনিক সিস্টেমে বিয়ের অনুষ্ঠান করতে চায়,তা বাদে বর্তমানে বিয়ের যা যা কুপ্র…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৯২ • ভিউ: ৭০ • ৩০ মার্চ, ২০০৮

আচ্ছালামু আলাইকুম,আমার প্রশ্ন হলোঃ ১) আমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। দুই পরিবার ই রাজি,কিন্তু সমস্যা হলো তারা আধুনিক সিস্টেমে বিয়ের অনুষ্ঠান করতে চায়,তা বাদে বর্তমানে বিয়ের যা যা কুপ্র…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আচ্ছালামু আলাইকুম,আমার প্রশ্ন হলোঃ
১) আমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। দুই পরিবার ই রাজি,কিন্তু সমস্যা হলো তারা আধুনিক সিস্টেমে বিয়ের অনুষ্ঠান করতে চায়,তা বাদে বর্তমানে বিয়ের যা যা কুপ্রথা আছে সবি ফলো করতে চায়। আমার প্রশ্ন হলো,ঠিক এই অবস্থায় যদি এগুলো আমরা প্রতিরোধ না করতে পারি,তবে আমরা নিজেরা বিয়ে করতে পারবো কি না দুই পরিবারের গার্ডিয়ানের অনুপস্থিতি ব্যতীত। আর যেহেতু দুই পরিবারের ই বিয়েতে সম্মতি আছে,সেহেতু আমাদের বিয়ে জায়েজ হবে কি না?
২) আর একটা বেপার হলো,যদি গার্ডিয়ান যে দেন-মোহর ফিক্সড করে,আর স্বামী-স্ত্রী সমঝোতা করে যদি অন্য কোন মোহর গার্ডিয়ানের অজান্তে ফিক্সড করে তবে দ্বিতীয়টা দেওয়া কি জায়েজ হবেনা? মানে স্ত্রী যেটা নিতে চায়,যদিও গার্ডিয়ানেরা এর কিছুই জানেনা।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ইসলামের পথে অবিচল থাকার তাওফিক দিন। অঅপনার দুজন অটুট থাকুন এ কথার উপরে যে আমরা ইসলাম বিরোধী কোন ধরনের অনুষ্ঠান চাই না, আমরা ইসলামী পরিবেশে বিবাহ চাই। আর সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় দুআ করতে থাকুন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা আলাদাভাবে বিয়ে করলেও বিয়ে হযে যাবে তবে পরিবারের সাথে বিয়ে করাই উত্তম। এতেই কল্যান নিহিত। আপনারা তাদের বুঝাতে থাকুন এবং নিজেদের বক্তব্যে অটল থাকুন। আল্লাহ আমাদের সকল বিষয়কে সহজ করে দিন।
✅