QA As Sunnah Q&A

কোন কোন প্রাণী খাওয়া হালাল এবং কোন কোন প্রাণী খাওয়া হারাম? এক্ষেত্রে ইসলামের মূলনীতি কী?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৮১০ • ভিউ: ১০০ • ১৭ এপ্রিল, ২০০৮

কোন কোন প্রাণী খাওয়া হালাল এবং কোন কোন প্রাণী খাওয়া হারাম? এক্ষেত্রে ইসলামের মূলনীতি কী?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
কোন কোন প্রাণী খাওয়া হালাল এবং কোন কোন প্রাণী খাওয়া হারাম? এক্ষেত্রে ইসলামের মূলনীতি কী?
উত্তর
Published
কোন কোন প্রাণী খাওয়া হালাল এই বিষয়ে মূলনীতি হলো কুরআনের এই আয়াত:
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ অর্থ: আমি তোমাদের জন্য উত্তম প্রাণী হালাল করেছি। সূরা মায়েদা, আয়াত নং ৫। কোন কোন প্রাণী খাওয়া হারাম এই বিষয়ে কুরআনে বলা হয়েছে: حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالْدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلاَّ مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُواْ بِالأَزْلاَمِ ذَلِكُمْ فِسْقٌ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُواْ مِن دِينِكُمْ فَلاَ تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
তোমাদরে জন্য হারাম করা হয়ছেে মৃত প্রাণী, রক্ত ও শূকররে গোশত এবং যা আল্লাহ ভন্নি কারো নামে যবহে করা হয়ছে,ে গলা চপিে মারা জন্তু, প্রহারে মরা জন্তু, উঁচু থকেে পড়ে মরা জন্তু, অন্য প্রাণীর শঙিরে আঘাতে মরা জন্তু এবং যে জন্তুক,ে হিংস্র প্রাণী খয়েছে,ে তবে যা তোমরা যবহে করে নয়িছে তা ছাড়া, আর যা র্মূতি পূজার বদেতিে বলি দয়ো হয়ছেে এবং জুয়ার তীর দ্বারা বণ্টন করা হয়, এগুলো গুনাহ। (সূরা মায়দো : ৩)
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- نَهَى عَنْ كُلِّ ذِى نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِى مِخْلَبٍ مِنَ الطَّيْرِ
রাসূলুল্লাহ সা. হিংস্র প্রাণী এবং থাবা দিয়ে শিকার করে এমন প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন। সহীহ মুসলিম, হাদীস নং ৫০১৫
সমুদ্রের প্রাণীর ব্যপারে রাসূলুল্লাহ সা. বলেছেন,
هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ অর্থ: সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃতপ্রাণী হালাল। সুনানু আবু দাউদ, হাদীস নং ৮৩; জামে তিরমিযী হাদীস নং ৬৯। ইমাম তিরমিযীসহ সকল মুহাদ্দিস হাদীসটিকে সহীহ বলেছেন। তবে ফকীহদের মধ্যে মতভেদ আছে সমুদ্রের হিংস্র প্রাণীর ব্যাপারে। কারণ পূর্বের হাদীসে আমরা দেখেছি হিংস্র প্রানী খেতে নিষেধ করা হয়েছে।মোটামুটি মূলনীতি এটাই। আল্লাহ ভাল জানেন।
✅