QA As Sunnah Q&A

আস-সালামুআলাইকুম। আমার কাছে এই বেলায় এসে প্রায় মনে হইতেছে, অনেক সময় জীবনের চলতি পথে অনেক মানুষের ছোট-খাট কিছু হক আমার ধারা নষ্ট হয়েছে। (যেমন- বাজার-ঘাটে, বাসে চড়ার সময়, মানুষের সাথে অন্য কোন…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সাধারণ দান-সদকাহ • প্রশ্ন #৮১২ • ভিউ: ৮৪ • ১৯ এপ্রিল, ২০০৮

আস-সালামুআলাইকুম। আমার কাছে এই বেলায় এসে প্রায় মনে হইতেছে, অনেক সময় জীবনের চলতি পথে অনেক মানুষের ছোট-খাট কিছু হক আমার ধারা নষ্ট হয়েছে। (যেমন- বাজার-ঘাটে, বাসে চড়ার সময়, মানুষের সাথে অন্য কোন…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামুআলাইকুম। আমার কাছে এই বেলায় এসে প্রায় মনে হইতেছে, অনেক সময় জীবনের চলতি পথে অনেক মানুষের ছোট-খাট কিছু হক আমার ধারা নষ্ট হয়েছে। (যেমন- বাজার-ঘাটে, বাসে চড়ার সময়, মানুষের সাথে অন্য কোন লেনদেনের ক্ষেত্রে) ১-২-৫-১০ টাকার কম বেশি করেছি। হয়ত পরে দিব বলে আর দেয়া হয় নি। ওই মানুষ গুলো কেও আমি আর খুঁজে বের করতে পারব না। আমি সিদ্ধান্ত নিয়েছি যাদের হক আমার দ্বারা নষ্ট হয়েছে তাদের নামে আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করে দিব। আপনার কাছে আমার জিজ্ঞাসা হল মাসজিদে কি তাদের নামে টাকা দান করা যাবে? যদি না যায় তাহলে কোথায় দান করলে উনারা উপকৃত হবেন? দানের খাত গুলো জানালে খুবই উপকৃত হব। আর দান কি অল্প অল্প করে বিভিন্ন খাতে দেয়া যাবে, নাকি এক জায়গায় সব টাকা দান করতে হবে?
জাযাকাল্লাহু খইর।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর পথে আপনার এভাবে ফিরে আসা খুবই প্রসংসনীয়। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করেন এবং দীনের পথে অটুট রাখেন। হ্যাঁ, মাসজিদে তাদের নামে টাকা দান করা যাবে । অন্যান্য গরীব অসহায়দেরও দান করা যাবে।দান অল্প অল্প করে বিভিন্ন খাতে দেয়া যাবে এবং এক জায়গায় সব টাকাও দান করতে পারেন।
✅