QA As Sunnah Q&A

১। অনেকে বলেন যেসব কাজ হারাম ওইগুলাই কবিরা গুনাহ । আর কবিরা গুনাহ তাওবা ছাড়া কবুল হয় না । এইটা কি সঠিক? তাওবা করার সঠিক নিয়ম কি? ২। তাখনুর নিচে প্যান্ট পড়া কি কবিরা গুনাহ? নাকি মাকরুহে তাহরি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৮৩৫ • ভিউ: ৭২ • ১২ মে, ২০০৮

১। অনেকে বলেন যেসব কাজ হারাম ওইগুলাই কবিরা গুনাহ । আর কবিরা গুনাহ তাওবা ছাড়া কবুল হয় না । এইটা কি সঠিক? তাওবা করার সঠিক নিয়ম কি? ২। তাখনুর নিচে প্যান্ট পড়া কি কবিরা গুনাহ? নাকি মাকরুহে তাহরি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
১। অনেকে বলেন যেসব কাজ হারাম ওইগুলাই কবিরা গুনাহ । আর কবিরা গুনাহ তাওবা ছাড়া কবুল হয় না । এইটা কি সঠিক? তাওবা করার সঠিক নিয়ম কি? ২। তাখনুর নিচে প্যান্ট পড়া কি কবিরা গুনাহ? নাকি মাকরুহে তাহরিমি?
উত্তর
Published
১. কবীরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না এই কথা পুরোপুরি ঠিক না। কিছু কবীরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা করা হয় না। যেমন, শিরক। এর বাইরে যিনা, মদ খাওয়া ইত্যাদি আল্লাহ তায়ালা তাওবা ছাড়াও ক্ষমা করতে পারেন। তবে মুমিনের উচিত সকল গুনাহ থেকে তাওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাওবা করার সঠিক নিয়ম হলো কৃত কাজের জন্য অনুতপ্ত হওয়া এবং ভভিষ্যতে ঐকাজে জড়িত না হওয়ার দৃঢ় ইচ্ছ করা। এভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া। ২. টাখনুর নীচে প্যান্ট পরা কবিরা গুনাহ কি মাকরুহ তা জানার দরকার যতটুকু তার চেয়ে বেশী দরকার এই হাদীসটি মনে রাখা: عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ. অর্থ: আবু হুরায়রা রা. নবী সা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, পরিধেয় বস্ত্রের যে অংশটুকু টাখনুর নিচে থাকবে সেই অংশটুকু জাহান্নামে থাকবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৭৮৭। এখন দেখুন জাহান্নাম থেকে বাঁচবেন না কবীরা গুনাহ-মাকরুহে তাহরীমি খুঁজে বেড়াবেন।
✅