QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, দয়া করে প্রশ্নের উত্তরটা দিয়ে উপকৃত করবেন। প্রশ্নটি হলো: কোনো বয়স্ক লোক পেনশনের টাকা ফিক্সড করে রেখে যদি ঐ টাকার লভ্যাংশ দিয়ে সংসার পরিচালনা করেন তা কতটা বৈধ হবে? কারণ ঐ লো…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৮৪৬ • ভিউ: ৭৪ • ২৩ মে, ২০০৮

আসসালামু আলাইকুম, দয়া করে প্রশ্নের উত্তরটা দিয়ে উপকৃত করবেন। প্রশ্নটি হলো: কোনো বয়স্ক লোক পেনশনের টাকা ফিক্সড করে রেখে যদি ঐ টাকার লভ্যাংশ দিয়ে সংসার পরিচালনা করেন তা কতটা বৈধ হবে? কারণ ঐ লো…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, দয়া করে প্রশ্নের উত্তরটা দিয়ে উপকৃত করবেন। প্রশ্নটি হলো: কোনো বয়স্ক লোক পেনশনের টাকা ফিক্সড করে রেখে যদি ঐ টাকার লভ্যাংশ দিয়ে সংসার পরিচালনা করেন তা কতটা বৈধ হবে? কারণ ঐ লোকের কাজ করার মতো ক্ষমতা নাই এবং উপার্জনক্ষম কোন সন্তানও নাই। এক্ষেত্রে তাদের করনীয় কি । একটু কষ্ট করে জানাবেন
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে ব্যাংকে টাকা রেখে সেই টাকার সুদ দিয়ে সংসার চালানো যাবে কি না তা জানতে চেয়েছেন। ভাল করে মনে রাখবেন এটা লভ্যাংশ নয়। এটা সুদের অংশ। ব্যবসাতে লাভ হয়, এটা হালাল। সুদের টাকা লাভ নয়, এটা হারাম। অন্য কোন হালাল ব্যবসা করতে হবে। অবিলম্বে এই কাজ ছাড়তে হবে।কুরআনে আছে, (অর্থ যে) আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে রাস্তা বের করে দেন। সূরা ত্বলাক, আয়ত নং ২।
✅