QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, ১. ইহরাম অবস্থায় কি জুতা বা সেন্ডেল (যার উপরিভাগ ঢাকা) তা কি পড়া যাবে? না কি ফিতাওয়ালা সেন্ডেলই পড়তে হবে? পুরুষ ও মহিলা ঊভয়ের ক্ষেত্রে বিষয়টি জানাবেন।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হজ্জ • প্রশ্ন #৮৪৮ • ভিউ: ২২ • ২৫ মে, ২০০৮

আসসালামু আলাইকুম, ১. ইহরাম অবস্থায় কি জুতা বা সেন্ডেল (যার উপরিভাগ ঢাকা) তা কি পড়া যাবে? না কি ফিতাওয়ালা সেন্ডেলই পড়তে হবে? পুরুষ ও মহিলা ঊভয়ের ক্ষেত্রে বিষয়টি জানাবেন।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, ১. ইহরাম অবস্থায় কি জুতা বা সেন্ডেল (যার উপরিভাগ ঢাকা) তা কি পড়া যাবে? না কি ফিতাওয়ালা সেন্ডেলই পড়তে হবে? পুরুষ ও মহিলা ঊভয়ের ক্ষেত্রে বিষয়টি জানাবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। মুহরিম ব্যক্তি এমন জুতা বা স্যান্ডেল পরবে না যা পরলে টাখনু ঢেকে যায়। টাখনু ঢেকে যায় এমন জুতা বা মোজা পরা নিষেধ। উপরিভাগ ঢাকলে কোন সমস্যা নেই। টাখুন ঢাকা হলে হাদীসে নিষেধ আছে। নিচের হাদীসটি দেখুন:
عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : لاَ يَلْبَسُ الْمُحْرِمُ الْقَمِيصَ ، وَلاَ السَّرَاوِيلَ ، وَلاَ الْبُرْنُسَ ، وَلاَ الْخُفَّيْنِ إِلاَّ أَنْ لاَ يَجِدَ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ مَا هُوَ أَسْفَلُ مِنَ الْكَعْبَيْنِ
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত যে, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলেন, মুহরিম ব্যক্তি কি ধরনের পোশাক পরিধান করবে? তখন নবী সা. বললেন, মুহরিম ব্যক্তি জামা,পাগড়ি, পায়জামা, টুপী এবং মোজা। যদি তার জুতা (টাখনুর নিচে থাকে এমন জুতা উদ্দেশ্য) না থাকে তা হলে মোজা পরবে, তবে মোজা দুটি পায়ের গিরার নিচ হতে কেটে নিবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৭৫৪। উপরের হাদীসে আমরা দেখছি টাখনু ঢেকে যায় এমন মোজা পরতে রাসূলুল্লা স. নিষেধ করেছেন।