QA As Sunnah Q&A

বাংলা উচ্চারণ দেখে পড়লে কোরআন পড়া হবে কি না?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
কুরআন • প্রশ্ন #৯ • ভিউ: ৮৮ • ০৬ ফেব্রুয়ারি, ২০০৬

বাংলা উচ্চারণ দেখে পড়লে কোরআন পড়া হবে কি না?

প্রশ্নকারী: আসাদ আজাদ
প্রশ্ন বিস্তারিত

বাংলা উচ্চারণ দেখে পড়লে কোরআন পড়া হবে কি না?

উত্তর
Published

প্রশ্নটি করার জন্য আপনাকে জাযাকাল্লাহ। নিম্নে এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করা হল, আশা করি আপনি তাতে আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ইনশাল্লাহ। বাংলা উচ্চারন দেখে পড়লে কোরআন পড়া তো হবেই না, বরং কোরআন পড়তে গিয়ে ঈমানবিরেধি কথা বলার কারনে ঈমান চলে যেতে পারে।

কারন কোরআন একটি ভাষা, একটি কথা যার উচ্চারণের ভুলত্রুটির কারনে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন, ه এবং ح উভয়েরই বাংলা উচ্চারনে হা বলি বা লিখি। অথচ আরবীতে উভয়ের উচ্চারণস্থল ভিন্ন ভিন্ন(ه উচ্চরণ করতে হয় হলক বা কন্ঠনালির শুরু হতে আর ح উচ্চারণ করতে হয় কন্ঠনালির মাঝখান হতে) এবং উচ্চারণের এ ভিন্নতার কারণে অর্থের মাঝেও ব্যাপক পরিবর্তন ঘটে। উদাহরণস্বরুপ, আলহামদু লিল্লাহ বলার সময় যদি হা এর উচ্চরন কন্ঠনালির শুরু থেকে হয় তাহলে আল্লাহকে গালি দেয়া হল আর যদি উচ্চারনটি কন্ঠনালির মাঝখান থেকে হয় তাহলে আল্লাহর প্রশংসা করা হল।

বিষয়টি শুধু এস্থানের সাথেই সীমাবদ্ধ নয় বরং কোরআনের প্রত্যেকটি স্থানের সাথেই গভীরভাবে জড়িত। সুতরাং এব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। কোরআন আরবীতেই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন । যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে বান্দা আন্তরিক হলে আশা করা যায় আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমাদের সকলকে সহী শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত তাওফীক দান করুন। আমীন।

✅