QA As Sunnah Q&A

প্রশ্নঃ আসসালাম ওয়া আলাইকুম জনাব, চাশতের সালাহর ব্যাপারে আমাকে কুরআন এবং হাদিসের আলোকে তা আদায় করার পদ্ধতি, ফাজিলাত এবং তা প্রমানিত কিনা জানালে উপকৃত হবো । জাযাকাল্লাহ খইর মুহাম্মাদ রাশিদ খা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নফল সালাত • প্রশ্ন #৯০৭ • ভিউ: ১৯ • ২৩ জুলাই, ২০০৮

প্রশ্নঃ আসসালাম ওয়া আলাইকুম জনাব, চাশতের সালাহর ব্যাপারে আমাকে কুরআন এবং হাদিসের আলোকে তা আদায় করার পদ্ধতি, ফাজিলাত এবং তা প্রমানিত কিনা জানালে উপকৃত হবো । জাযাকাল্লাহ খইর মুহাম্মাদ রাশিদ খা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
প্রশ্নঃ আসসালাম ওয়া আলাইকুম জনাব, চাশতের সালাহর ব্যাপারে আমাকে কুরআন এবং হাদিসের আলোকে তা আদায় করার পদ্ধতি, ফাজিলাত এবং তা প্রমানিত কিনা জানালে উপকৃত হবো । জাযাকাল্লাহ খইর
মুহাম্মাদ রাশিদ খালেদ
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। চাশতের সালাত তথা ফজরের পর সূর্য উঠে গেলে যে সালাত আদায় করা হয় তা সহীহ সুন্নাহ সম্মত। এই বিষয়ে নিচে সংক্ষেপে আলোচনা করা হলো:
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন: مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ ... تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ
যে ব্যক্তি ফজরের সালাত জামাআতে আদায় করে বসে বসে আল্লাহর যিকির করবে সূর্যোদয় পর্যন্ত, এরপর দুই রাকআত সালাত আদায় করবে, সে একটি হজ্ব ও একটি ওমরার সাওয়াব অর্জন করবে: পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ (হজ্ব ও ওমরা)। হাদীসটি হাসান। তিরমিযী (আবওয়াবুস সালাত, ৫৯-..জলূস ফিল মাসজিদ...) ২/৪৮১, নং ৫৮৬, (ভারতীয় ১/১৩০); আলবানী, সহীহুত তারগীব ১/২৬০। আবু উমামমাহ ও উতবাহ ইবনু আবদ (রা) বলেন, রাসূলুলুল্লাহ সা. বলেছেন: مَنْ صَلَّى صَلاَةَ الصُّبْحِ فِيْ جَمَاعَةٍ ثُمَّ ثَبَتَ حَتَّى يُسَبِّحُ للهِ سُبْحَةَ الضُّحَى كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ وَمُعْتَمِرٍ تَامًّا لَهُ حَجُّهُ وَعُمْرَتُهُ যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে বসে থাকবে দোহার (চাশ্তের) সালাত আদায় করা পর্যন্ত, সে একটি পূর্ণ হজ্ব ও একটি পূর্ণ ওমরার মতো সাওয়াব পাবে। হাদীসটি হাসান। আলবানী, সহীহুত তারগীব ১/২৬১। এভাবে বসতে না পারলেও দোহার সালাত পৃথকভাবে আদায়ের জন্য হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সা. নিজে মাঝে মাঝে দোহার (চাশতের) সালাত আদায় করতেন। যে কোনো মুসলিম, ফজরের জামাতের পরে যিক্র করুন বা না করুন, সূর্যোদয়ের পর থেকে দ্বি-প্রহরের মধ্যে দু-চার রাকআত দোহার সালাত আদায় করলেই বিভিন্ন হাদীসে বর্ণিত অশেষ সাওয়াব ও বরকতের আশা করতে পারবেন। বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত রাহে বেলায়াত বইটি, পৃষ্ঠা, ৪৯৪-৪৯৮।