QA As Sunnah Q&A

আমরা ৪ ভাই বাবা মার অধীনে আছি, মানে এখনও আমাদের ৪ ভাইয়ের মধ্যে কেউ আলাদা হই নাই। ২ ভাই বিবাহিত। এর মধ্যে ২ ভাই চাকুরী করি, আর এক জন বিজনেস করে, বাকি জন এখনও ছাত্র। আপনার কাছে প্রশ্ন হল আমাদে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈদ কুরবানী • প্রশ্ন #৯৩৬ • ভিউ: ৮২ • ২১ আগস্ট, ২০০৮

আমরা ৪ ভাই বাবা মার অধীনে আছি, মানে এখনও আমাদের ৪ ভাইয়ের মধ্যে কেউ আলাদা হই নাই। ২ ভাই বিবাহিত। এর মধ্যে ২ ভাই চাকুরী করি, আর এক জন বিজনেস করে, বাকি জন এখনও ছাত্র। আপনার কাছে প্রশ্ন হল আমাদে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমরা ৪ ভাই বাবা মার অধীনে আছি, মানে এখনও আমাদের ৪ ভাইয়ের মধ্যে কেউ আলাদা হই নাই। ২ ভাই বিবাহিত। এর মধ্যে ২ ভাই চাকুরী করি, আর এক জন বিজনেস করে, বাকি জন এখনও ছাত্র। আপনার কাছে প্রশ্ন হল আমাদের পরিবারের শুধু আমার বাবা কোরবানি দিলে কি আমাদের সবার কোরবানি আদায় হয়ে যাবে? অবশ্য বাবা কে কোরবানির জন্য আমরা ৩ ভাই টাকা দিয়ে থাকি। আমাদের কে কি আলাদা ভাবে কোরবানি করতে হবে?
আশা করি উত্তর টি জানাবেন।
উত্তর
Published
আপনারা তিন ভাইয়ের যদি ব্যক্তিগত সম্পদ থেকে আর সে সম্পদ যদি কুরবানীর নিসাব পরিমান হয় তাহলে আপনাদের প্রত্যেকের উপর কুরবানী ওয়াজিব। শুধু আপনার পিতার পক্ষ থেকে কুরবানী দেয়া যথেষ্ট নয়। তবে যদি আপনারা নিসাব পরিমান সম্পদের মালিক না হন তাহলে কোন সমস্যা নেই। নিসাব হলো সাড়ে বায়ান্ন তোলা রুপা কিংবা এই মূল্য পরিমান টাকা-পয়সা কিংবা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকা। আপনার প্রশ্ন সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া 0932 নং প্রশ্নের উ্ত্তর।
✅