QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম. কুরবানি ঈদে আমাদের সমাজের ঈমাম/মুনশি গরু জবাই করে। জবাই করার সময় যার নামে কুরবানি হবে তার নাম আগে বলে। পরিবারের অভিভাবক বা বাবার নাম বলতে হয়। তার পরে ইমাম/মুনশি কিছু একটা ম…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ঈদ কুরবানী • প্রশ্ন #৯৫৬ • ভিউ: ২৩ • ১০ সেপ্টেম্বর, ২০০৮

আসসালামু আলাইকুম. কুরবানি ঈদে আমাদের সমাজের ঈমাম/মুনশি গরু জবাই করে। জবাই করার সময় যার নামে কুরবানি হবে তার নাম আগে বলে। পরিবারের অভিভাবক বা বাবার নাম বলতে হয়। তার পরে ইমাম/মুনশি কিছু একটা ম…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম. কুরবানি ঈদে আমাদের সমাজের ঈমাম/মুনশি গরু জবাই করে। জবাই করার সময় যার নামে কুরবানি হবে তার নাম আগে বলে। পরিবারের অভিভাবক বা বাবার নাম বলতে হয়। তার পরে ইমাম/মুনশি কিছু একটা মুখে পড়ে গলায় ছুরি চালায় মানে জবাই করে। এটাই কি সঠিক নিয়ম। নাকি শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করতে হবে/
একটু বুঝিয়ে বলবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করলেই জবেহ সহীহ হয়ে যাবে । তবে কোন কোন হাদীসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সা. কুরবানীর পশু জবেহ করার সময় নিচের দুআগুলো পড়তেন:
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا ، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ ، إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ ، وَعَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِاسْمِ اللهِ ، وَاللَّهُ أَكْبَرُ । সুনানু আবু দাউদ, হাদীস নং ২৭৯৫; আসসুনানুল কুররা, ইমাম বায়হাক্কী, হাদীস নং ১৯৬৫৭। হাদীসটিকে শায়খ শুয়াইব আরনাউত হাসান্ বলেছেন। শায়খুল ইসলাম ইবতে তায়মিয়া রহ. এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উপরের দুআগুলো পড়তে বলেছেন। তিনি এর সাথে আরো কিছু যোগ করেছেন। দেখুন, মাজমাউল ফাতাওয়া, ২৬/৩০৯। সুতরাং আপনাদের ইমাম সাহেব কোন ভুল আমল করেন না। আল্লাহ তাঁকে এবং আপনাকে কুরআন-সুন্নাহর উপর অটল রাখুন।