QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, ১. আমরা হোটেলে যে সকল মাংস খেয়ে থাকি সেগুলো তো আমরা জানিনা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে কিনা। সেক্ষেত্রে এইগুলো খাওয়া কি হারাম হবে? ২. আমরা অনেক সময় হয়তো মনের অজান্তে কি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈমান • প্রশ্ন #১১০৩ • ভিউ: ৮৩ • ০৪ ফেব্রুয়ারি, ২০০৯

আসসালামু আলাইকুম, ১. আমরা হোটেলে যে সকল মাংস খেয়ে থাকি সেগুলো তো আমরা জানিনা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে কিনা। সেক্ষেত্রে এইগুলো খাওয়া কি হারাম হবে? ২. আমরা অনেক সময় হয়তো মনের অজান্তে কি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, ১. আমরা হোটেলে যে সকল মাংস খেয়ে থাকি সেগুলো তো আমরা জানিনা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে কিনা। সেক্ষেত্রে এইগুলো খাওয়া কি হারাম হবে?
২. আমরা অনেক সময় হয়তো মনের অজান্তে কিংবা অনিচ্ছায় শিরকী কথাবার্তা বলে ফেলি। এর ফলে আল্লাহ্ পাক কি আমাদের জাহান্নামে দিবেন? আর এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১. মুসলিম দেশে মুসলিম মালিক কর্তৃক পরিচালেত হোটেলগুলোর মাংস হালাল বলে্ ধরে নিতে হবে। তবে এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য থাকলে অর্থাৎ আল্লাহর নামে জবেহ করা হয়নি নিশ্চিতভাবে জানা থাকলে খাওয়া হারাম হবে। অমুসলিমদেশ সমূহে হালাল মাংসের হোটেল খোঁজ করে সেখানে খেতে হবে। ২। এমন হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আশা করি তিনি ক্ষমা করে দিবেন। সতর্ক থাকতে হবে শিরকী কোন কথা-বার্তা যেন কোন অবস্থাতেই মুখে না আসে।
✅