QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম শায়খ আমি একটি পারিবারিক ব্যাপারে দিদ্ধায় আছি। আমি বি,এস,সি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি এবং আপাদত চাকরি খুজছি। আমি উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে (আমেরিকা) যেতে চাই, কিন্তু আমার মা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #১১৯৫ • ভিউ: ১৫ • ০৭ মে, ২০০৯

আসসালামুয়ালাইকুম শায়খ আমি একটি পারিবারিক ব্যাপারে দিদ্ধায় আছি। আমি বি,এস,সি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি এবং আপাদত চাকরি খুজছি। আমি উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে (আমেরিকা) যেতে চাই, কিন্তু আমার মা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম শায়খ আমি একটি পারিবারিক ব্যাপারে দিদ্ধায় আছি। আমি বি,এস,সি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি এবং আপাদত চাকরি খুজছি। আমি উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে (আমেরিকা) যেতে চাই, কিন্তু আমার মা বাবা (বিশেষ করে মা) চান উচ্চ শিক্ষার চিন্তা বাদ দিয়ে দেশেই চাকরি ব্যাবস্থা করে দ্রুত বিয়ে করি। এর পরেও যদি পড়াশুনা করতে চাই তবে সেটা যেন বিয়ের পরে করি। কিন্তু বিয়ের পরে স্ত্রীকে রেখে দেশের বাইরে যেয়ে ৪/৫ বছর থাকা এটা চরম অমানবিক ও অন্যায় হবে, আর এরকম আমি কখনোই করব না। এখন ব্যাপারট এমন হয়েছে বিয়ে করলে উচ্চ শিক্ষা হবে না, আর উচ্চ শিক্ষা করতে চাইলে আপাদত বিয়ে হবে না (যা আমার বাবা মা চান না)। এদিকে আমার বর্তমান বয়স ২৭ (আসল)। এখন আমার কি করা উচিত? আমি যদি আমার ইচ্ছাকেই প্রাধান্য দেই তবে কি পাপ হবে? নাকি বাবা মা র ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে বিয়ে করে নেয়া উচিত?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. পিতা-মাতার কথা উপেক্ষা করে জিহাদের যেতেও নিষেধ করেছেন। তাহলে আপনি উচ্চশিক্ষার জন্য কেন তাদের কথা উপেক্ষা করে বিদেশে যাবেন? আপনার উচিৎ হলো দেশে থেকেই কাজ করা।