QA As Sunnah Q&A

বাচ্চাদের বয়স ২ বছরের বেশি হলে মায়ের বুকের দুধ খাওয়ানো কি হারাম? একটু বিস্তারিত জানালে ভালো হয়।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #১৫৮৫ • ভিউ: ২০ • ০১ জুন, ২০১০

বাচ্চাদের বয়স ২ বছরের বেশি হলে মায়ের বুকের দুধ খাওয়ানো কি হারাম? একটু বিস্তারিত জানালে ভালো হয়।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
বাচ্চাদের বয়স ২ বছরের বেশি হলে মায়ের বুকের দুধ খাওয়ানো কি হারাম? একটু বিস্তারিত জানালে ভালো হয়।
উত্তর
Published
দুই বছর পর বুকের দুধ খাওয়ানো হারাম নয়। কুরআন শরীফের সূরা বাকারার ২৩৩ নং আয়াত, যেখানে বলা হয়েছে মায়েরা শিশুকে পরিপূর্ণ দুই বছর দুধ খাাওয়াবে, এর দ্বারা উদ্দেশ্য হলো দুধ খাওয়ার দ্বারা যে হুকুম আহকাম সাব্যস্ত হয় তা দুই বছরের পর দুধ খেলে হবে না। যেমন, দুধ মা, দুধ ভাই ইত্যাদি। ইমাম কুরতুবী রহ. বলেন, والزيادة على الحولين أو النقصان إنما يكون عند عدم الإضرار بالمولود وعند رضا الوالدين
শিশুর ক্ষতি না হলে এবং পিতা-মাতা সন্তুষ্ট থাকলে দুধ খাওয়ানোর ক্ষেত্রে দু্ই বছরের কম-বেশী করা যায়। তাহসীর কুরতুবী, সূরা বাকারা, আয়াত নং ২৩৩ এর তাফসীর। চার মাজহাবের দলীলভিত্তিক বিখ্যাত কিতাব আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু তে আছে,
فإن استمر الرضاع بعد الحولين لضعف الطفل، فلا مانع منه للحاجة، ولكن لا يترتب عليه أحكامه من التحريم وأخذ الأم المطلقة أجراً عليه. শিশু দুর্বল হলে শিশুর প্রয়োজনে দুই বছরের উপর দুধ খাওয়ানোতে কোন সমস্যা নেই। কিন্তু দুই বছরের উপরে গেলে হারাম (অর্থাৎ দুধ মা, দুধ ভাই বোন ইত্যাদি) হওয়ার হুকুম এবং তালাকপ্রাপ্ত স্ত্রীকে সন্তানকে দুধ খাওয়ানোর পারিশ্রমিক দেয়া সংক্রান্ত হুকুম সাব্যস্ত হবে না। আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু ১০/৩৬। বিখ্যাত ফিকহী বোর্ড জান্নাত দায়েমা এর আলেমগণও উক্ত অভিমত ব্যক্ত করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আরো বিস্তারিত জানতে দেখতে পারেন তাফসীরের কিতাবসমূহ থেকে সূরা বাকারার ২৩৩ নং আয়াতের তাফসীর এবং আল-ইসলাম সুয়া ও জওয়াব, প্রশ্ন নং ১৩০১৫৫। আরবী, ইন্টারনেট।