QA As Sunnah Q&A

আমি একজন হানাফি, সালাত আদায় করার সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি কোনটি? ১) আহলে হাদিস ভাইদের কথা শুনে ও বুখারি শরিফ পড়ে বিতির নামায ১ রাকাত পড়ি --এটা কি ভূল? ২) নামাজ এর শেষে মুনাজাত থেকে বিরত থাকি, শ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #১৮৩০ • ভিউ: ৬৪ • ০১ ফেব্রুয়ারি, ২০১১

আমি একজন হানাফি, সালাত আদায় করার সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি কোনটি? ১) আহলে হাদিস ভাইদের কথা শুনে ও বুখারি শরিফ পড়ে বিতির নামায ১ রাকাত পড়ি --এটা কি ভূল? ২) নামাজ এর শেষে মুনাজাত থেকে বিরত থাকি, শ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি একজন হানাফি, সালাত আদায় করার সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি কোনটি?
১) আহলে হাদিস ভাইদের কথা শুনে ও বুখারি শরিফ পড়ে বিতির নামায ১ রাকাত পড়ি --এটা কি ভূল?
২) নামাজ এর শেষে মুনাজাত থেকে বিরত থাকি, শুনেছি এটো বিদাতি কাজ, আমার জানা কি ঠিক?
এইগুলি আমার মনে হয় খুব সাধারণ সমস্যা, যদি সঠিক ভাবে জান্তে পার্তাম তাহলে আমল কর্তে অনেক সুবিধা হত।
উত্তর
Published
হানাফী মাজহাবে যেভাবে সালাত আদায় করতে বলা হয়েছে সেটা সুন্নাহ সম্মত। তেমনি অন্য মাজহাবের নামাযগুলোও সুন্নাহ সম্মত। আপনি বুখারী শরীফ পড়ে নামায বদলাতে শুরু করেছেন, এটা ভাল উদাহরণ নয়। এভাবে নিজে নিজে সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। বুখারী শরীফের কোথায় আছে আগে কোন নফল নামায না পড়ে এক রাকআত বিতর পড়ার কথা? বিতর তিন রাকআত পড়াই এক রাকআত থেকে উত্তম বলে মনে হয়। মুনাজাত নামাযের অংশ নয় সুতরাং মুনাজাত নিয়ে বাড়াবাড়ী নিস্প্রয়োজন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0019 নং প্রশ্নের উত্তর। আপনি যেভাবে নামায আদায় করছিলেন সেভাবেই করুন। যাতে ঝামেলা এড়াতে পারেন।প্রয়োজনে 01734717299
✅