QA As Sunnah Q&A

কোন বক্তব্ব রাখার আগে বিসমিল্লাহ বলা সুন্নাহ না আলহামদুলিল্লাহ বলা উচিত? সুন্নার আলকে জানালে খুশি হব।

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সুন্নাত • প্রশ্ন #২১৯ • ভিউ: ৯৫ • ০৪ সেপ্টেম্বর, ২০০৬

কোন বক্তব্ব রাখার আগে বিসমিল্লাহ বলা সুন্নাহ না আলহামদুলিল্লাহ বলা উচিত? সুন্নার আলকে জানালে খুশি হব।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
কোন বক্তব্ব রাখার আগে বিসমিল্লাহ বলা সুন্নাহ না আলহামদুলিল্লাহ বলা উচিত? সুন্নার আলকে জানালে খুশি হব।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. হামাদ দ্বারা বক্তব্য শুরু করতেন মর্মে অনেকগুলো হাদীস বর্ণিত আছে। তাই হামদ দ্বারা বক্তব্য শুরু করা উচিত। নিচের হাদীসটি দেখুন: عَنْ جَابِرٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ ، فَيَخْطُبُ ، فَيَحْمَدُ اللَّهَ ، وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ، وَيَقُولُ : مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ ، وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ ، إِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ ، وَخَيْرَ الْ هَدْيِ هَدْيُ مُحَمَّدٍ ، وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا ، وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ ، وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ ، وَعَلاَ صَوْتُهُ ، وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ ، صَبَّحَكُمْ مَسَّاكُمْ . مَنْ تَرَكَ مَالاً فَلِلْوَرَثَةِ ، وَمَنْ تَرَكَ ضَيَاعًا أَوْ دَيْنًا فَعَلَيَّ وَإِلَيَّ ، وَأَنَا وَلِيُّ الْمُؤْمِنِينَ.
অর্থ: জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. খুতবা দেয়ার জন্য দাঁড়ালেন। অতঃপর আল্লাহর হামদ ও ছানা করলেন...। মুসনাদু আহমাদ হাদীস নং ১৫০২৬। শায়খ শুয়াইব আর-নাউত বলেছেন, হাদীসটির সনদ সহীহ। এই হাদীসে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সা. হামাদ দ্বারা বক্তব্য শুরু করেছেন। আরো অনেকগুলো সহীহ হাদীসে এমনটি বর্ণিত আছে। দেখুন, সুনানু নাসায়ী, হাদীস নং ৩২৭৮; সহীহ মুসলিম হাদীস নং ২০৪৫।
✅