QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ১। আমরা জানি কারো অসাক্ষাতে তার দোষের কথা বললে গীবত কিন্তু যদি এমন হয় কারো সামনে তার সত্য দোষের কথা বললে সে কষ্ট পায় তাহলে কি সেটা গীবত হবে? ২…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #২৩৬৬ • ভিউ: ৭৩ • ২১ জুলাই, ২০১২

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ১। আমরা জানি কারো অসাক্ষাতে তার দোষের কথা বললে গীবত কিন্তু যদি এমন হয় কারো সামনে তার সত্য দোষের কথা বললে সে কষ্ট পায় তাহলে কি সেটা গীবত হবে? ২…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
১। আমরা জানি কারো অসাক্ষাতে তার দোষের কথা বললে গীবত কিন্তু যদি এমন হয় কারো সামনে তার সত্য দোষের কথা বললে সে কষ্ট পায় তাহলে কি সেটা গীবত হবে?
২।অনেকে বলেন হাঁস মুরগির গলায় যে রগ থাকে তা হারাম, এই টাইপ আরো অনেক কথা প্রচলিত আছে।হালাল খাবারে কি আসলে কোনো হারাম অংশ থাকে?
৩। ওয়াশিং মেশিন-এ নাপাক কাপড় ধুলে কি পাক হবে? জাজাকাল্লাহু খায়ের
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। একটি হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ প্রকৃত মুসলিম সে যার হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। সহীহ বুখারী, হাদীস নং ১০। কারো সামনে তার সত্য দোষের কথা বললে সে কষ্ট পেলে সেটা গীবত হবে না, তাবে হাদীসের ভাষায় আপনি প্রকৃত মুসলিম হতে পারলেন না, কারণ আপনার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকলো না। ২। না, এই কথা ঠিক নয়। মুরগির গলার কোন কিছু হারাম নয়। গরু-ছাগলের যে সব অংশ খাওয়া হারাম তা জানতে দেখুন আমাদের দেয়া 2250 নং প্রশ্নের উত্তর। ৩। হ্যঁ, হবে। পবিত্র পানি দ্বারা ধুতে হবে।
✅