QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। মুহতারাম, ১) শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন (রঃ) রচিত ফতোওয়া আরকানুল ইসলাম গ্রন্থের অনুবাদের ২৮০ নং পৃষ্ঠার ২৫৫নং প্রশ্নের উত্তরে পেলাম যে, তিন বা চার রাকআতবিশিষ্ট সাল…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #২৭০৩ • ভিউ: ৭৩ • ২৩ জুন, ২০১৩

আসসালামু আলাইকুম। মুহতারাম, ১) শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন (রঃ) রচিত ফতোওয়া আরকানুল ইসলাম গ্রন্থের অনুবাদের ২৮০ নং পৃষ্ঠার ২৫৫নং প্রশ্নের উত্তরে পেলাম যে, তিন বা চার রাকআতবিশিষ্ট সাল…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। মুহতারাম, ১) শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন (রঃ) রচিত ফতোওয়া আরকানুল ইসলাম গ্রন্থের অনুবাদের ২৮০ নং পৃষ্ঠার ২৫৫নং প্রশ্নের উত্তরে পেলাম যে, তিন বা চার রাকআতবিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে শুধু তাশাহুদের শব্দগুলো পড়াই উত্তম। যদি এর পর কেউ দরূদ পড়ে তাতেও কোন বাধা নেই। বিদ্বানদের মধ্যে কেউ কেউ এটাকে মুস্তাহাব বলেছেন। কিন্তু তাঁর অর্থাৎ শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন (রঃ)-এর মতে সুন্নাতের নিকটবর্তী কথা হচ্ছে দরূদের পূর্বের বাক্যটি পড়া- দরূদ না পড়া। তবে ঈমাম তাশাহুদ দীর্ঘ করলে দরূদ পড়তে অসুবিধা নেই। অপরদিকে আপনার দেয়া 2744 নং উত্তরে দেখলাম উপরিউক্ত ক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে। মুহতারাম, কোন বিতর্কের অবতারণা করা এপ্রশ্নের উদ্দেশ্য নয়। বিষয়টি যেহেতু ওয়াজিব তরখের মতো পর্যায়ে চলে যাচ্ছে, এব্যাপারে একটু বিশদ ব্যখ্যা করলে উপকৃত হবো ইনশাল্লাহ। ২) মুকাল্লিদ পাত্রীর সাথের গায়রে মুকাল্লিদ পাত্রের বিয়ের ব্যাপারে শরঈ বিধানের বিষয়ে আপনার মতামত কী?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনি বিতর্ক না করতে চাইলেও বিতর্ক হয়ে গেছে। আর এই বিতর্ক বহু আগে থেকেই। এই বিষয়ে সুস্পষ্ট কোন হাদীস না থাকায় ফকীহদের মধ্যে মতভেদ আছে। হানাফী মাজহাব অনুযায়ী তাশাহুদুর পর দরুদ প্রথম বৈঠকে পড়লে সাজদায়ে সাহু দিতে হয়। আবার অনেক আলেমদের মতে দিতে হয় না। বিতর্ক যেন না হয় সে জন্য শুধু হানাফী মাজহাবের উল্লেখ করেছিলাম। তবে ইমাম সাহেবের পিছনে তাশাহুদুর পরে দরুদ পড়লে সাজদায়ে সাহু ওয়াজিব হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ৩। সবার মতে জায়েজ। মুসলিম পাত্র-পাত্রী বিবাহ জায়েজ। মুকাল্লিদ- গায়রে মুকাল্লিদ কোন বিষয় নয়।
✅