QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। ১) ফরজ সালাতের আগের চার রাকাআত সুন্নাত-এ-মুক্কাদা সালাত তিন রাকাআত শেষ করার পরপরই যদি ফরজ সালাত শুরু হয়ে যায়, তবে কী করবো? ২) শারিঈ জ্ঞ্যান অর্জনের লক্ষ্যে আমি বিভিন্ন আলেম…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #২৭১৮ • ভিউ: ১৫ • ০৮ জুলাই, ২০১৩

আসসালামু আলাইকুম। ১) ফরজ সালাতের আগের চার রাকাআত সুন্নাত-এ-মুক্কাদা সালাত তিন রাকাআত শেষ করার পরপরই যদি ফরজ সালাত শুরু হয়ে যায়, তবে কী করবো? ২) শারিঈ জ্ঞ্যান অর্জনের লক্ষ্যে আমি বিভিন্ন আলেম…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। ১) ফরজ সালাতের আগের চার রাকাআত সুন্নাত-এ-মুক্কাদা সালাত তিন রাকাআত শেষ করার পরপরই যদি ফরজ সালাত শুরু হয়ে যায়, তবে কী করবো?

২) শারিঈ জ্ঞ্যান অর্জনের লক্ষ্যে আমি বিভিন্ন আলেমের বই ও প্রবন্ধ পড়ে থাকি। এঁদের মধ্যে অধ্যাপক ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) স্যার, শাহ মুহাম্মাদ ওয়ালিউল্লাহ দেহলোভী ((রাহিমাহুল্লাহ), শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন (রাহিমাহুল্লাহ), মাওলানা তকি উসমানী, শাইখ ইবনে বাজ (রাহিমাহুল্লাহ), মুহাম্মাদ ইকবাল কিলানী, মুফতি মানসুরুল হক, শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন, শায়খ নাসিরুদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ), শায়খ সালেহ বিন ফাউযান আল ফাউযান, অধ্যাপক ডঃ আসাদুল্লাহ গালিবসহ আরও অনেকেই উল্লেখযোগ্য। পাশাপাশি আমি আপনাদের ওয়েবসাইট সহ www.islamqai.info, www.alifta.com এবং www.darulifta-deoband.com ব্রাউজ করি। কিন্তু গত কিছুদিন আগে www.darulifta-deoband.com থেকে জানতে পারলাম যে, শায়খ নাসিরুদ্দিন আলবানী একজন চরমপন্থী ও গোঁড়া গায়রে মুকাল্লিদ এবং হানাফীদের প্রতি সঙ্কীর্ণ মনোভাবসম্পন্ন। উপরন্তু তিনি আহলে সুন্নাহ আল জামাত থেকে বহিষ্কৃত ব্যক্তি (...Nasiruddin Al-bani was extremist, staunch ghair muqallid as well as narrow minded towards Hanafis. He is out of Ahl Sunnah Al-Jamah) । এমতাবস্থায়, আমি খুব কনফিউসড। বিষয়টি কী সত্য? যদি সত্য হয়, তবে আমার কী শায়খ নাসিরুদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ)-এর বই পড়া বা তাঁর তাহকীক গ্রহণ করা উচিৎ? (প্রশ্নটি www.darulifta-deoband.com এ পোস্ট করতে পারছিনা বলে আপনাদের শরণাপন্ন হচ্ছি)।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। চার রাকআত শেষ করবেন। তারপর ফরজ সালাতের জন্য দাঁড়াবেন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0031 নং প্রশ্নের উত্তর। সবাই মানুষ, তারা চেষ্টা করেছেন ইসলামকে মানুষের জন্য উপস্থাপন করতে। ভুল-ভ্রান্তি সকলেরই আছে। শায়খ আলবানী রহ. তাদের একজন, তিনিও সঠিক করার চেষ্টা করেছেন, কখনো কখনো হয়তো ভুল হয়েছে। তাই বলে তাঁর প্রতি কোন শ্রদ্ধাবোধ থাকবে না এটা হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন।