QA As Sunnah Q&A

(আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে- যিলহজ মাসে কি শুধু যারা কুরবানি দিবে তারা চুল, দাড়ি ইত্যাদি সকল কিছু কাটা থেকে বিরত থাকবে নাকি এই নিয়ম সবার জন্য প্রযোজ্য? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈদ কুরবানী • প্রশ্ন #৩১২০ • ভিউ: ৮৪ • ১৪ আগস্ট, ২০১৪

(আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে- যিলহজ মাসে কি শুধু যারা কুরবানি দিবে তারা চুল, দাড়ি ইত্যাদি সকল কিছু কাটা থেকে বিরত থাকবে নাকি এই নিয়ম সবার জন্য প্রযোজ্য? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
(আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে- যিলহজ মাসে কি শুধু যারা কুরবানি দিবে তারা চুল, দাড়ি ইত্যাদি সকল কিছু কাটা থেকে বিরত থাকবে নাকি এই নিয়ম সবার জন্য প্রযোজ্য? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে থেকে বুঝা যায় এই নিয়ম শুধু যারা কুরবানী দেবে তাদের জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ সা. বলেন, যদি তোমাদের কেউ কুরবানীর নিয়্যাত করে তবে যুলহাজ্জ মাসের নতুন চাঁদ দেখার পররে যেন কুরবানী না দেয়া পর্যন্ত তার চুল ও নখ স্পর্শ না করে। সহীহ মুসলিম হাদীস নং ৫২৩৪ ও ৫২৩৬
إِذَا رَأَيْتُمْ هِلاَلَ ذِى الْحِجَّةِ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّىَ فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ
مَنْ كَانَ لَهُ ذِبْحٌ يَذْبَحُهُ فَإِذَا أُهِلَّ هِلاَلُ ذِى الْحِجَّةِ فَلاَ يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلاَ مِنْ أَظْفَارِهِ شَيْئًا حَتَّى يُضَحِّىَ
যদি তোমাদের কেউ কুরবানীর নিয়্যাত করে তবে যুলহাজ্জ মাসের নতুন চাঁদ দেখার পররে যেন কুরবানী না দেয়া পর্যন্ত তার চুল ও নখ স্পর্শ না করে। সহীহ মুসলিম হাদীস নং ৫২৩৪ ও ৫২৩৬, সুনানু আবু দাউদ, হাদীস নং ২৭৯৩। এই সব হাদীসে কুরবানীকারী ছাড়া অন্য কেউ এমন আমল করবে বলে মনে হয় না।
✅