QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। নামাজ সঙ্ক্রান্ত আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন যা কয়েকদিন আগে করেছিলাম কিন্তু উত্তর না পাওয়ায় আবার করলাম সঙ্গে আরো কয়েকটি প্রশ্ন যুক্ত করলাম। ১। একই নামাজের প্রতি রুকু অথবা স…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৪৬১৪ • ভিউ: ৬৫ • ১৬ সেপ্টেম্বর, ২০১৮

আস-সালামু আলাইকুম। নামাজ সঙ্ক্রান্ত আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন যা কয়েকদিন আগে করেছিলাম কিন্তু উত্তর না পাওয়ায় আবার করলাম সঙ্গে আরো কয়েকটি প্রশ্ন যুক্ত করলাম। ১। একই নামাজের প্রতি রুকু অথবা স…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। নামাজ সঙ্ক্রান্ত আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন যা কয়েকদিন আগে করেছিলাম কিন্তু উত্তর না পাওয়ায় আবার করলাম সঙ্গে আরো কয়েকটি প্রশ্ন যুক্ত করলাম। ১। একই নামাজের প্রতি রুকু অথবা সিজদা সমূহে সমান সংখ্যক তসবিহ পড়তে হবে কি? কম বেশি হলে কি কোনো সমস্যা?
২। নামাজের শেষ সিজদা দীর্ঘ করা কি বিদআত? ( শেষ সিজদায় বেশি বেশি দোয়া করতে গেলে তো সিজাদা দীর্ঘ হয়ে থাকে,। )
৩। ফরজ তিন বা চার রাকাত নামাজে প্রথম বৈঠকে তাশহুদ পড়ার পর ভুলে আল্লাহুম্মা সল্লি ওয়ালা এইটুকু পড়ার পর মনে পড়লো যে তাকে ৩য় রাকাতের জন্য দাড়াতে হবে। সে তখন কি করবে? পুরো দুরুদ পড়ে ফেলবে নাকি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ৩য় রাকাত শুরু করবে? আর ওইটুকু পড়ার জন্য সাহু সিজদা দিতে হবে কি? ৪। ফরজ নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহহু আকবার বা সামিাল্লাহু লিমান হামিদা শাব্দিক উচ্চারণে করা হয় কিন্তু একাকী নামজে অ-শাব্দিকে উচ্চারণ করলে কি নামাজ মাক্রুহু হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। তাসবীহ সংখ্যা কম-বেশীতে কোন সমস্যা নেই। ২। না, শেষ সাজদা দীর্ঘ করাতে সমস্যা নেই। আর শেষ সাজদায় দোআ করতে হবে, বিষয়টা এমন নয়। আপনি যে কোন সাজদায় দোআ করতে পারেন, একাধিক সাজাদায় দোআ করতে পারেন।
৩। না, পুরো দরুদ পড়বে না। এতটুকু পড়ার কারণে সাহু সাজদা ওয়াজিব হবে না। আরেকটু পড়লে সাহু সাজদা দিতে হবে। ৪। একাকী নামাযের ক্ষেত্রে নিঃশব্দে বা স্বশব্দে দুই ভাবেই এগুলো বলা যায়। একসাথে ২টার বেশী প্রশ্ন না করলে আমাদের জন্য ভালো হয়।
✅