QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, ওকালতি, বিচারক, বিভিন্ন ব্যাংক এর আইন উপদেস্টা, ইসলামি ব্যাংক এর আইন উপদেসটা এর চাকরি কি জায়েয? জাযাকাল্লাহ।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৫০৩৬ • ভিউ: ১৭ • ১২ নভেম্বর, ২০১৯

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, ওকালতি, বিচারক, বিভিন্ন ব্যাংক এর আইন উপদেস্টা, ইসলামি ব্যাংক এর আইন উপদেসটা এর চাকরি কি জায়েয? জাযাকাল্লাহ।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, ওকালতি, বিচারক, বিভিন্ন ব্যাংক এর আইন উপদেস্টা, ইসলামি ব্যাংক এর আইন উপদেসটা এর চাকরি কি জায়েয?
জাযাকাল্লাহ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম।সরাসরি হারাম কাজ করতে হয়, এমন চাকুরী জায়েজ নেই। যেমন সুদ ভিত্তিক ব্যাংক, বীমাতে চাকুরী করা জায়েজ হবে না, সরাসরি সুদের কাজ হওয়ার কারণে। মানুষের তৈরী করা আইন দ্বারা বিচার করতে হয় এমন আদালতে বিচারক হওয়া যাবে না, সরাসরি আল্লাহর আইনের বাইরে বিচার করতে হবে, এই কারণে। অন্যান্য বিভাগ, যেখানে হারাম কাজ করতে হয় না, সেখানে চাকুরী জায়েজ। ওকালতি করা জায়েজ, ইসলামী ব্যাংকের আইন উপদেষ্টা হওয়া জায়েজ। তবে সুদ ভিত্তিক কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের আইন উপদেষ্ঠা হওয়া যাবে না, সুদ অবৈধ হওয়ার কারণে এবং গুনাহের কাজে সহযোগিতা হবে সেই কারণে। আল্লাহ তায়ালা বলেছেন, ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।