QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, স্যার আমার প্রশ্ন হল একজন সাবালক ছেলে এবং মেয়ে নিজেরা কাজি অফিস এ গিয়ে বিয়ে করে, ইসলামিক আইনে এই বিয়ে কি ইসলাম এ গ্রহনযোগ্য? ছেলে এবং মেয়ে দুজনের বাবা-মা জীবিত আছেন তবে উনা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৫৩০ • ভিউ: ১৬ • ১২ জুলাই, ২০০৭

আসসালামুয়ালাইকুম, স্যার আমার প্রশ্ন হল একজন সাবালক ছেলে এবং মেয়ে নিজেরা কাজি অফিস এ গিয়ে বিয়ে করে, ইসলামিক আইনে এই বিয়ে কি ইসলাম এ গ্রহনযোগ্য? ছেলে এবং মেয়ে দুজনের বাবা-মা জীবিত আছেন তবে উনা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, স্যার আমার প্রশ্ন হল একজন সাবালক ছেলে এবং মেয়ে নিজেরা কাজি অফিস এ গিয়ে বিয়ে করে, ইসলামিক আইনে এই বিয়ে কি ইসলাম এ গ্রহনযোগ্য? ছেলে এবং মেয়ে দুজনের বাবা-মা জীবিত আছেন তবে উনারা বিয়ে সম্পর্কে জানে না। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিলে উপকৃত হবো।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে সাংসারিক জীবনে অনেক অশান্তি হয়। তাই অভিভাবকের অনুমতি ব্যতিত বিবাহ করা উচিৎ নয়। হাদীসে অভিাভাবক ছাড়া মেয়েদের বিয়ে করতে নিষেধ করা হয়েছে।তবে একটি সহীহ হাদীসে বলা হয়েছে, الأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا প্রাপ্ত বয়স্ক মহিলা তার নিজের ব্যাপারে অভিভাবক থেকে অধিক হকদার। সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৪১। এই হাদীসের ভিত্তিতে অনেক ফকিহ বলেছেন, অভিভাবক ছাড়াও প্রাপ্ত বয়স্ক মহিলারা বিবাহ করতে পারবে। সুতরাং যে সমাজে এই মতটি প্রচলিত সেখানে অভিভাবক ছাড়া বিয়ে হয়ে গেলে এটাকে সহীহ হয়েছে বলেই ধরে নিতে হবে। কিন্তু যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে অভিভাবক ছাড় বিয়ে হবে না এ কথাই বলতে হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া ৪১ নং প্রশ্নের উত্তর।