QA As Sunnah Q&A

আমি একটি ছোট্ট বেসরকারী চাকুরী করি। যতসামান্য বেতন পেয়ে সংসার পরিচালনা করি। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্টানের আর্থিক অবস্থা খারাপ হতে থাকায় কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। তাকদীরে বিপদ থাকল…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হজ্জ • প্রশ্ন #৫৭৮০ • ভিউ: ২৬ • ২৫ নভেম্বর, ২০২১

আমি একটি ছোট্ট বেসরকারী চাকুরী করি। যতসামান্য বেতন পেয়ে সংসার পরিচালনা করি। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্টানের আর্থিক অবস্থা খারাপ হতে থাকায় কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। তাকদীরে বিপদ থাকল…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আমি একটি ছোট্ট বেসরকারী চাকুরী করি। যতসামান্য বেতন পেয়ে সংসার পরিচালনা করি। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্টানের আর্থিক অবস্থা খারাপ হতে থাকায় কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। তাকদীরে বিপদ থাকলে হয়ত আমাকেও ছাঁটাই করা হতে পারে। আর আমার নিজের বাড়ি নেই। জায়গা আছে কিন্তু বাসা বানানোর টাকা নেই। বাসা ভাড়া থাকতে হয়। বাসা ভাড়ার পিছনে আয়ের সিংহভাগ টাকা ব্যয় হয়ে থাকে। সংসারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হয়। এমতাবস্থায় সামান্য জমানো টাকা দিয়ে ওমরা করা যাবে কী (ওমরার জন্য যা পর্যাপ্ত নয়)? এই হাদীসের আলোকে ওমরা করতে চাচ্ছি। "তোমরা হজ্ব ও উমরা পরপর একত্রে পালন কর। কেননা এ দুটি (হজ্ব ও উমরাহ) দারিদ্র ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে দেয়। আর হজ্বে মাবরূরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়।" এই হাদীসটি কি সহীহ? - আব্দুল্লাহ, রাজশাহী।

উত্তর
Published

এখন আপনি এই টাকা দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ নির্বাহ করবেন। আপনার আর্থিক অবস্থা হজ্জে যাওয়ার মতো হলে তখন হজ্জ ও উমরা একসাথে পালন করবেন। আল্লাহ আপনাকে হজ্জ করার তাওফীক দান করুন। উক্ত হাদীসটি সহীহ।