QA As Sunnah Q&A

আমি যখন ছোট ছিলাম পানিতে পড়ে গিয়ে ছিলাম, এছাড়া আরো নানা সমস্যার সম্মূখিন হয়ে ছিলাম। এই অবস্থা আমার নানী, আমার মা,বাবা সপ্নে দেখেন, যে তাদের কে বলা হচ্ছে আল্লাহর রস্তে বা রাস্তায় একটা গরু দান…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
মানত • প্রশ্ন #৫৯১৩ • ভিউ: ১১০ • ০৭ এপ্রিল, ২০২২

আমি যখন ছোট ছিলাম পানিতে পড়ে গিয়ে ছিলাম, এছাড়া আরো নানা সমস্যার সম্মূখিন হয়ে ছিলাম। এই অবস্থা আমার নানী, আমার মা,বাবা সপ্নে দেখেন, যে তাদের কে বলা হচ্ছে আল্লাহর রস্তে বা রাস্তায় একটা গরু দান…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি যখন ছোট ছিলাম পানিতে পড়ে গিয়ে ছিলাম, এছাড়া আরো নানা সমস্যার সম্মূখিন হয়ে ছিলাম। এই অবস্থা আমার নানী, আমার মা,বাবা সপ্নে দেখেন, যে তাদের কে বলা হচ্ছে আল্লাহর রস্তে বা রাস্তায় একটা গরু দান করার জন্য। পরবর্তিতে মা বাবা বলেছিলেন যে মসজিদে একটা গরু দিবেন, তবে আমার বিবাহর পূর্বে (আমি এখনো বিবাহ করিনি) এখন গরুটা কি মসজিদেই দিতে হবে, নাকি, গরিব, এয়াতিমদের দিলেই হবে।এই মানত কি ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ি জায়েজ?
উত্তর
Published

মসজিদের জন্য মানত করা হলে তার সাধারণ দান হিসেবে গণ্য হবে। মসজিদের জন্য মানত করা যায় না। মানত করতে হয় গরীব অসহায়দের জন্য। সুতরাং আপনি ইচ্ছা করলে মসজিদে সে টাকা দান করতে পারেন অথবা মসজিদে দান না করে কোনো গরিব ব্যক্তিকেও দিতে পারবেন। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। এটা হানাফী মাজহাবের অভিমত। অন্যান্য বহু আলেম বলেছেন, যেখানে দান করার নিয়ত করা হয়, সেখানেই দান করতে হবে। সুতরাং মসজিদ ছাড়া অন্য কোথাও দেয় যাবে না।

আলফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু, ৪/১২৫




✅