QA As Sunnah Q&A

অমুসলিম প্রাধান দেশ যেমন, কানাডা,অস্ট্রেলিয়া তে আমি আমার স্ত্রী ও পরিবার সহ স্থায়ী ভাবে থাকতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? আমার আমল বা ইমানে কি কোনো সমস্যা হবে,? যদি আমি, আমার স্ত্রী ও আমার পরি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সফর • প্রশ্ন #৫৯১৫ • ভিউ: ১০৪ • ০৯ এপ্রিল, ২০২২

অমুসলিম প্রাধান দেশ যেমন, কানাডা,অস্ট্রেলিয়া তে আমি আমার স্ত্রী ও পরিবার সহ স্থায়ী ভাবে থাকতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? আমার আমল বা ইমানে কি কোনো সমস্যা হবে,? যদি আমি, আমার স্ত্রী ও আমার পরি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
অমুসলিম প্রাধান দেশ যেমন, কানাডা,অস্ট্রেলিয়া তে আমি আমার স্ত্রী ও পরিবার সহ স্থায়ী ভাবে থাকতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? আমার আমল বা ইমানে কি কোনো সমস্যা হবে,? যদি আমি, আমার স্ত্রী ও আমার পরিবার আমাদের সর্বচ দিয়ে আমাদের ইমান ঠিক রাখি + ইসলামের সকল বিধান যথাযথ ভাবে মেনে চলি এবং আমাদের সন্তান দের কে তার শিক্ষা দেই তবে যাওয়াটা কি হালাল হবে??
উত্তর
Published
মুসলিম দেশে ছেড়ে অমুসলিম দেশে স্থায়ী থাকার চিন্তা ভালো বলে মনে হয় না। যেখানে গুনহের ছড়াছড়ি, গুনাহ করার অবারিত সুযোগ সেখানে আপনি না হয় ইসলামের বিধি বিধান মেনে চললেন কিন্তু পরবর্তী প্রজন্ম তো ধীর ধীরে ইসলাম বিমুখ হয়ে পড়বে, ধর্মও ছেড়ে দিতে পারে। এখন তো দেখা যাচ্ছে সেখানে অনেক মুসলিম ছেলে মেয়ে অমুসলিম ছেলে মেয়েকে বিয়ে করছে। এই অবৈধ বিবাহের মাধ্যমে তার ব্যাভিচারে লিপ্ত হচ্ছে এবং তাদের সন্তানেরা নিশ্চিত ইসলাম থেকে বের হয়ে যাবে। তাছাড়া মুসলিম দেশে পাড়ায় পাড়ায় মসজিদ, ইবাদত করার অবারিত সুযোগ আর অমুসলিম দেশে গেলে তো জামাতে নামায আদায়েরই যথেষ্ট সুযোগ নাও থাকতে পারে, কারণ সেখানে মসজিদ কম। ইবাদতের বা ইসলাম অনুযায়ী চলার যে সুন্দর পরিবেশ প্রয়োজন সেটা তো সে সব দেশে পাবেন না।

সুতরাং কাজের জন্য কিছু দিন সে সব দেশে থাকতে পারেন, তবে কিছুতেই স্থায়ীভাবে সেখানে যাওয়া ঠিক হবে না বলে মনে করি।

✅