QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমার বাবা প্রায় সাত আট বিঘা সম্পত্তির মালিক। তাঁর একটা পাকা টিনসেড ইটের বাড়ি আছে গ্রামে। এই বাড়িতেই আমি আমার স্ত্রী, ছেলে মেয়ে, ও বাবা মাকে নিয়ে বসবাস করি। এছাড়াও নও…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হজ্জ • প্রশ্ন #৬১৪৪ • ভিউ: ১০০ • ২৪ নভেম্বর, ২০২২

আস-সালামু আলাইকুম, আমার বাবা প্রায় সাত আট বিঘা সম্পত্তির মালিক। তাঁর একটা পাকা টিনসেড ইটের বাড়ি আছে গ্রামে। এই বাড়িতেই আমি আমার স্ত্রী, ছেলে মেয়ে, ও বাবা মাকে নিয়ে বসবাস করি। এছাড়াও নও…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আমার বাবা প্রায় সাত আট বিঘা সম্পত্তির মালিক। তাঁর একটা পাকা টিনসেড ইটের বাড়ি আছে গ্রামে। এই বাড়িতেই আমি আমার স্ত্রী, ছেলে মেয়ে, ও বাবা মাকে নিয়ে বসবাস করি। এছাড়াও নওগাঁ শহরে আমার বাবার কেনা প্রায় সাড়ে চার কাঠা পরিমাণ একটি জমি আছে, যার মূল্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা। কিন্তু জমিটি আমাকে ও আমার বোনকে দিয়ে দিয়েছেন।

তবে কাগজ পত্র এখনো আমার আব্বা আম্মার নামেই আছে। সব চিন্তা ভাবনা করে আমার আব্বা হজে যাওয়ার নিয়ত করেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। প্রায় দুই লাখ টাকাও দেয়া হয় যার মাধ্যমে হজে যাবেন সেই ক্বারী হুজুর কে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালে এবং আমার আব্বার বয়স প্রায় ৭৫ হওয়ার কারণে ২০২২ সালে হজে যেতে পারেননি।

এখন এই বছর অর্থাৎ ২০২৩ সালে আমার আব্বা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করছেন। তাই তিনি হজে যেতে চাচ্ছেন না। তাই আমার প্রশ্ন, যদি আব্বা পূর্ণাঙ্গ হজে না গিয়ে উমরাহ পালন করলে কি আব্বার হজ আদায় হবে? যেহেতু তিনি শারীরিকভাবে এবং তারচেয়েও বেশি মানসিকভাবে দুর্বল। আশাকরি আমার প্রশ্নের উত্তর দিবেন।

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না।, হজ্বে না গিয়ে উমরা করলে হজ্জের ফরজ আদায় হবে না। আপনর বা অন্য কাউকে আপনার আব্বার বদলী হিসেবে হজ্ব করতে হবে যদি তিনি হজ্ব পালনে অক্ষম হন।
✅