QA As Sunnah Q&A

১. আমার কাছে যদি স্বর্ণ, রুপা এবং নগদ টাকা মিলে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আমি যাকাতের হিসাব কিভাবে করবো? ২. আমার নামে একটি জমি এবং সেখানে বাসা ভাড়া থেকে প্রাপ্ত টাকা আমি আমার বাবাকে দেই…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৬২৩৮ • ভিউ: ৮৪ • ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

১. আমার কাছে যদি স্বর্ণ, রুপা এবং নগদ টাকা মিলে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আমি যাকাতের হিসাব কিভাবে করবো? ২. আমার নামে একটি জমি এবং সেখানে বাসা ভাড়া থেকে প্রাপ্ত টাকা আমি আমার বাবাকে দেই…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

১. আমার কাছে যদি স্বর্ণ, রুপা এবং নগদ টাকা মিলে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আমি যাকাতের হিসাব কিভাবে করবো? ২. আমার নামে একটি জমি এবং সেখানে বাসা ভাড়া থেকে প্রাপ্ত টাকা আমি আমার বাবাকে দেই (পুরোটাই) তার খরচ করার জন্য।এমতাবস্থায় উক্ত বাসা ভাড়া থেকে প্রাপ্ত টাকার যাকাত কি আমাকে দিতে হবে কিনা? ৩.আমার কিছু টাকা ডি.পি.এস. হিসাবে আছে। সেটার যাকাত কিভাবে হিসেব করবো?

উত্তর
Published
১। সবগুলোর বর্তমান বাজারে বিক্রয় মূল্য টাকাতে হিসাব করবেন, এবং শতকারা আড়াই টাকা যাকাত দিবেন। যেমন, আপনার কাছে সে স্বর্ণ আছে বিক্রি করলে আপনার ৪ লাখ টাকা হবে, রুপা বিক্রি করলে ২ লাখ টাকা হবে, আর নগদ ২ লাখ টাকা আছে, তাহলে ৮ লাখ টাকার যাকাত দিতে হবে ১০ হাজার টাকা।

২। না, বাসা ভাড়ার টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে তার যাকাত দিতে হবে না।

৩। যত টাকা জমা আছে তার শতকারা আড়াই টাকা হারে যাকাত দিবেন।

 

 
✅