QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। শায়েখ, বাড়ি থেকে আমার কর্মক্ষেত্র সফর পরিমাণ দূরত্বে। এখন- ১. আমার কর্মক্ষেত্রে যদি ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করি তাহলে কি নামাজ কসর পড়তে হবে? আমি এখানে বাসা ভাড়া ক…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
মুসাফির • প্রশ্ন #৬৪২১ • ভিউ: ৩০ • ২৮ আগস্ট, ২০২৩

আস-সালামু আলাইকুম। শায়েখ, বাড়ি থেকে আমার কর্মক্ষেত্র সফর পরিমাণ দূরত্বে। এখন- ১. আমার কর্মক্ষেত্রে যদি ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করি তাহলে কি নামাজ কসর পড়তে হবে? আমি এখানে বাসা ভাড়া ক…

প্রশ্নকারী: Motalebh20
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম। শায়েখ, বাড়ি থেকে আমার কর্মক্ষেত্র সফর পরিমাণ দূরত্বে। এখন- ১. আমার কর্মক্ষেত্রে যদি ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করি তাহলে কি নামাজ কসর পড়তে হবে? আমি এখানে বাসা ভাড়া করে থাকি কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাই। ২. আর কর্মক্ষেত্র থেকে বাড়িতে যাওয়ার পথে যদি কোন আত্নীয়ের বাড়িতে থাকি তাহলে কি মুসাফির থাকব নাকি মুকিম হয়ে যাব? আত্নীয়ের বাড়ি থেকে আমার বাড়ি ৩ কিলো ব্যবধান।

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি আপনার কর্মক্ষেত্রে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে কসর করবেন।

২। তিন কিলোমিটর দূরত্বে কসর করার দরকার নেই। আরেকটু দূর হলে কসর করবেন।

মনে রাখবেন, কসর কিন্তু করতে হয় ফরজ নামায একাকী আদায় করলে অথবা মুসফির ইমামের পিছনে অদায় করলে। স্থানীয় ইমামের পিছনে নামায আদায় করলে কসর করা যাবে না। বর্তমানে সব জায়গাতে প্রচুর সমসজিদ আছে। চেষ্টা করবেন মসজিদে জামাতের সাথে নামায আদায় করতে, তাহলে তখন কসরের প্রয়োজন নেই। সফর অবস্থায় সুন্নাত ও নফল নামায পড়তে কোন সমস্যা নেই।