QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। শায়খ আমার দুটো প্রশ্ন। ১.লা হা ওয়ালা... ইয়া জাল জালালি... লা ইলাহা ইল্লা আনকা সুবহানাকা ইত্যাদি জিকিরের কোন সময়, সংখ্যা বা নিয়ম কি? ২.আমি যৌথ পরিবারে বাস করি। আম্মা,বড় ভাইয়…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #৬৬৯৩ • ভিউ: ৮২ • ২৮ জানুয়ারী, ২০২৪

আসসালামু আলাইকুম। শায়খ আমার দুটো প্রশ্ন। ১.লা হা ওয়ালা... ইয়া জাল জালালি... লা ইলাহা ইল্লা আনকা সুবহানাকা ইত্যাদি জিকিরের কোন সময়, সংখ্যা বা নিয়ম কি? ২.আমি যৌথ পরিবারে বাস করি। আম্মা,বড় ভাইয়…

প্রশ্নকারী: Sajebpk
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম।
শায়খ আমার দুটো প্রশ্ন। ১.লা হা ওয়ালা... ইয়া জাল জালালি... লা ইলাহা ইল্লা আনকা সুবহানাকা ইত্যাদি জিকিরের কোন সময়, সংখ্যা বা নিয়ম কি?
২.আমি যৌথ পরিবারে বাস করি। আম্মা,বড় ভাইয়ের ছেলে, ছেলের বউ এবং অন্যান্য ভাই ভাবী সবাই একই বাড়িতে থাকি। চাকরির সুবাদে আমি পরিবার নিয়ে বাইরে আছি।বড় ভাই দ্বীনের ব্যাপারে উদাসীন হওয়ায় এখন গ্রামে গিয়ে একই বাড়িতে বাস করা আমার জন্য প্রায় অসম্ভব।
উল্লেখ্য তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। এমতাবস্থায় আমি যদি দ্বীন রক্ষার্থে পাশের গ্রামে আমার পৈতৃক জমিতে বাড়ি করি তাহলে সেখানে মাটি ফেলে ঘরবাড়ি করতে হবে যা বিরাট কর্মকান্ড।
এটা কি দুনিয়া আসক্তির পর্যায়ে পড়বে? যদি না হয় তবে কি আমি হিজরতের সওয়াব পাবো?
আম্মাকে বিষয়টি খুলে বলেছি তিনি শুনে বলেছেন যাও আল্লাহ তোমাকে ভালই রাখবেন ইনশাআল্লাহ।।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এগুলো পড়ার বিশেষ কোন সময় বা সংখ্যা আছে বিষয়টি পুরোপুরি এরকম নয়। বিপদের সময় লা ইলাহা ইল্লা আনকা সুবহানাকা.. এই বেশী বেশী পড়তে হয়ে। দুআ করার সময় ইয়া জাল জালালি.. পড়তে পারেন। বিস্তারিত জানতে “রাহে বেলায়াত” বইটি পড়বেন।

২। দুনিয়াতে থাকতে হলে মানুষের বাসস্থান প্রয়োজন। হালাল টাকা দিয়ে আপনি বাড়ি করতে পারেন, এতে কোন সমস্যা নেই। দুনিয়ার আসক্তি হলো ইবাদাত বাদ দিয়ে হালাল-হারামের পরোয়া না করে সম্পদ জমা করা। আর বাড়ি না করলেও এখানে হিজরতের কিছু নেই। যেখানে থাকবেন আত্মীয় স্বজনদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবেন।
✅