QA As Sunnah Q&A

আমি আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হালাল-হারাম মেনে চলয়ার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু তবু আমি পাপে জড়িয়ে পরছি। বিশেষ করে অশ্লীলতা সংক্রান্ত পাপ। আমি এক ভুল বারবার করছি। আমি একই ভুল একব…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
গুনাহ • প্রশ্ন #৬৭৬৫ • ভিউ: ৮৩ • ০৪ মার্চ, ২০২৪

আমি আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হালাল-হারাম মেনে চলয়ার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু তবু আমি পাপে জড়িয়ে পরছি। বিশেষ করে অশ্লীলতা সংক্রান্ত পাপ। আমি এক ভুল বারবার করছি। আমি একই ভুল একব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হালাল-হারাম মেনে চলয়ার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু তবু আমি পাপে জড়িয়ে পরছি। বিশেষ করে অশ্লীলতা সংক্রান্ত পাপ। আমি এক ভুল বারবার করছি। আমি একই ভুল একবার করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি,কান্না করেছি তবু আমি আবার শয়তানের ধোকায় জেনায় জড়িয়ে পড়েছি। আমি কিছুতেই শান্তি পাচ্ছিনা৷ আমি কেনো এই পাপ থেকে বাচতে পাড়ছিনা,কি করবো আমি?? আমার খুব ভয় হচ্ছে। দয়া করে আমাকে পরামর্শ দিবেন এবং আমার জন্য দোয়া করবেন।।

 
উত্তর
Published
পাপ থেকে বাঁচার অন্যতম উপায় হলো পাপের পরিবেশ বর্জন করা এবং পাপের উপকরণসমূহ থেকে দূরে থাকা। যে পরিবেশে গেলে পাপ হয় সেসব জায়গায় যাবেন না। যেখানে ভাল কাজ হয় সেখানে থাকবেন। পাপের অন্যতম উপকরণ হলো মোবাইল, সুতরাং পাপ থকে বাঁচতে এ্যান্ড্রুয়েড ফোন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। গান-বাজনা, ছেলে-মেয়েরা একসাথে থাকে এমন সকল অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকবেন। সকল ফরজ-ওয়াজিব ইবাদতগুলো নিয়মিত পালন করবেন। আর স্থানীয় একজন আলেমের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলবেন, তার সাথে পরামর্শ করে সব কাজ করবেন।
✅