QA As Sunnah Q&A

আসসালামু আলায়কুম, ডঃ শাইখ সালেহ আল ফাওজান এর একটা বইতে পেলাম তিনি বলেছেন ওমর রাঃ ২০ রাকাত তারাবিহ পড়েছেন, কিন্তু দেশের অনেক বিজ্ঞ আলেমরা বলছেন হাদিসটা জয়ীফ মিথা কথা, এটা বানোয়াট,  আমি শুধু জ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
তারাবীহ • প্রশ্ন #৬৮৬৩ • ভিউ: ৯৮ • ০২ এপ্রিল, ২০২৪

আসসালামু আলায়কুম, ডঃ শাইখ সালেহ আল ফাওজান এর একটা বইতে পেলাম তিনি বলেছেন ওমর রাঃ ২০ রাকাত তারাবিহ পড়েছেন, কিন্তু দেশের অনেক বিজ্ঞ আলেমরা বলছেন হাদিসটা জয়ীফ মিথা কথা, এটা বানোয়াট,  আমি শুধু জ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলায়কুম,

ডঃ শাইখ সালেহ আল ফাওজান এর একটা বইতে পেলাম তিনি বলেছেন ওমর রাঃ ২০ রাকাত তারাবিহ পড়েছেন, কিন্তু দেশের অনেক বিজ্ঞ আলেমরা বলছেন হাদিসটা জয়ীফ মিথা কথা, এটা বানোয়াট,  আমি শুধু জানতে চাই সত্যটা কি? বর্তমানে আল ফাওজান এর মত বড় আলেম তিনি এই মত কোন দিক থেকে দিলেন?

প্রশ্ন ওমর ২০ নিজে পড়ে শুরু করেছিলেন কিনা?

জাজাকাল্লাহ খাইরান।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ওমর রা. তারাবীহ নিজে ২০ রাকআত পড়েছেন, বিষয়টি এমন নয়। তাঁর খেলাফতের সময়  রাকআত তারাবী পড়া হতো, এটা সহীহ। ডঃ শাইখ সালেহ আল ফাওজান সম্ভবত এটাই বলেছেন।

হযরত উমর রা. থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে, তার সময়ে লোকেরা মসজিদে জামায়াতের সাথে বিশ রাকআত নামায আদায় করেছেন। হাদীসটি নিম্নরুপ: عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ فِى شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً – قَالَ – وَكَانُوا يَقْرَءُونَ بِالْمِئِينِ ، وَكَانُوا يَتَوَكَّئُونَ عَلَى عُصِيِّهِمْ فِى عَهْدِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِىَ اللَّهُ عَنْهُ مِنْ شِدَّةِ الْقِيَامِ অর্থ: সাইব ইবনে ইয়াযীদ থেকে বর্ণিত তিনি বলেন, লোকেরা উমার রা. আমলে রমজান মাসে বিশ রাকআত নামায পড়ত। তিনি বলেন, তারা একশ আয়াত পড়ত। দাড়িয়ে থাকতে কষ্ট হত তাই তারা উসমান রা. এর যুগে লাঠিতে ভর দিত। আস-সুনানুল কুবরা লিল বায়হাক্কী, হাদীস নং ৪৮০১। হাদীসটি সহীহ। ইমাম নববী, বদরুদ্দীন আইনি, আল্লামা যাইলায়ী, ইবনে হুমাম সব প্রমূখ মুহাদ্দীস হাদীসটিকে সহীহ বলেছেন। দেখুন, আল-মাজমু আলা শারহিল মুহাজ্জাব ৪/৩২; উমদাতুল কারী ৪/৪৮৫; তাবয়ি-নুল হাকাউক শারহে কানযুদ দাক-য়ীক ২/৩৪৯।

বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 5521 নাম্বার প্রশ্নের উত্তর।
✅