QA As Sunnah Q&A

আমি মুসলিম। আমার কয়েকজন ভার্সিটির বন্ধু রয়েছে যারা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী। আমি জেনেছি, বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এছাড়াও পরিচিত একজনের সাথে আলোচনায় জানতে পের…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #৬৯২৫ • ভিউ: ৮৯ • ১২ মে, ২০২৪

আমি মুসলিম। আমার কয়েকজন ভার্সিটির বন্ধু রয়েছে যারা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী। আমি জেনেছি, বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এছাড়াও পরিচিত একজনের সাথে আলোচনায় জানতে পের…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি মুসলিম। আমার কয়েকজন ভার্সিটির বন্ধু রয়েছে যারা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী। আমি জেনেছি, বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এছাড়াও পরিচিত একজনের সাথে আলোচনায় জানতে পেরেছি তাদেরকে মনে মনে ঘৃনা করতে হবে, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এখন মনে মনে ঘৃণা পোষণ করে কিভাবে ভালো ব্যবহার করা যায় সেটা আমার কাছে জটিল মনে হচ্ছে। যেহেতু তাদের সাথে প্রায় প্রতিদিনই দেখা হয়, কথা হয়, ফলে মনে মনে ঘৃণা করলে অনেক সময়ই তাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঝগড়া বেধে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। এছাড়াও তাদের বিপদ- আপদে সাহায্য করার ক্ষেত্রেও মনে সংকীর্ণতা আসতে পারে।  উদ্ভূত অবস্থার প্রেক্ষিতে আমার নিম্নোক্ত প্রশ্নসমূহ কুরআন ও হাদিসের আলোকে রেফারেন্সসহ উত্তর প্রদান করলে উপকৃত হবঃ

১. ‘বিধর্মীদেরকে মনে মনে ঘৃনা করতে হবে, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না’ কথাটা কি সঠিক? এই কথাটা যদি সঠিক হয় তবে ঘৃনার ধরণ কেমন হওয়া উচিত (কম না বেশি)?

২. বিধর্মীদের সাথে একই ভার্সিটিতে পড়াশোনা করা যাবে কিনা?
উত্তর
Published
জ্বী, বিধর্মীদের সাথে পড়াশোনা করা যাবে। তাদের সাথে খারাপ ব্যবহারের কোন সুযোগ নেই। তাদের প্রতি বিশেষ ঘৃনা রাখারও দরকার নেই। তবে তারা আল্লাহর সাথে শিরক করছে, তাদের প্রতি আল্লাহ তায়ালা সন্তুষ্ট নন, এটা মনে রেখে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহন করা যাবে না।

আপনার পরিবারের কারো সাথে যদি কারো শত্রুতা থাকে তাহলে তার সাথে বাহ্যিকভাবে যেমন আপনি ভালো ব্যবহার করবেন, যদিও হৃদয় থেকে তার সাথে আপনার অন্তরঙ্গতা তৈরী হওয়া সম্ভব নয়, বিষয়টি অনেকটা এরকম।
✅