QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হলো- ১. ধুমপান (smoking) করা কি হারাম? ২. ধুমপান (smoking) করে নামায পরলে কি নামায হবে? ৩. ধুমপানকারী (smoker) ইমামের পিছনে নামায পরলে কি নামায হবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৮৫৭ • ভিউ: ৭২ • ০৩ জুন, ২০০৮

আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হলো- ১. ধুমপান (smoking) করা কি হারাম? ২. ধুমপান (smoking) করে নামায পরলে কি নামায হবে? ৩. ধুমপানকারী (smoker) ইমামের পিছনে নামায পরলে কি নামায হবে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হলো-
১. ধুমপান (smoking) করা কি হারাম?
২. ধুমপান (smoking) করে নামায পরলে কি নামায হবে?
৩. ধুমপানকারী (smoker) ইমামের পিছনে নামায পরলে কি নামায হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ধুমপানের মাধ্যমে শরীরের ক্ষতি হয় আর অর্থের অপচয় হয়। এর মধ্যে ক্ষতি ছাড়া কোন কল্যানকর কিছু নেই। তাই বিশ্বের অধিকাংশ আলেমের নিকট ধুমপান হারাম। কোন কোন আলেম অবশ্য মাকরুহ বলেছেন। শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. বেচেঁ থাক কালীন আমি তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন, হারাম। আমি বলালাম অনেকে যে, মাকরুহ বলে? তিনি তখন বললেন, সিগারেটের কথা স্পষ্ট হাদীসে উল্লেখ না থাকায় অনেকে মাকরুহ বলেন। তবে মুল বিষয় একই সকল আলেমই ধুমপানকে মূলত হারামই মনে করেন। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। কোন একটি পাপ কাজ করলে অন্য ভাল কাজ কবুল হবে না বিষয়টি এমন নয়। ভাল কাজের সওয়াব মানুষ পাবে। তবে এমন ধুমপানকারী ইমামের পিছনে সালাত না করে যিনি করেন না এমন ইমামের পিছনে সালাত আদায় করবেন । আর যদি সম্ভব না হয় তাহলে ঐ ইমামের পিছনেই আদায় কর হবে। জামাত ত্যাগ করা যাবে না।
✅