QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম সম্মানিত শাইখের কাছে আমার প্রশ্ন হলো যে, সুরাহ বাকারাহ এর 40 নং আয়াতে এবং সুরাহ্ আহযাব এর 39 নং আয়াতের বাংলা অনুবাদে লেখা আছে যে, * শুধুমাত্র আল্লাহকেই ভয় করো* এছাড়া আরো…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
কুরআন • প্রশ্ন #৭০৭৯ • ভিউ: ১০২ • ০৬ অক্টোবর, ২০২৪

আসসালামু আলাইকুম সম্মানিত শাইখের কাছে আমার প্রশ্ন হলো যে, সুরাহ বাকারাহ এর 40 নং আয়াতে এবং সুরাহ্ আহযাব এর 39 নং আয়াতের বাংলা অনুবাদে লেখা আছে যে, * শুধুমাত্র আল্লাহকেই ভয় করো* এছাড়া আরো…

প্রশ্নকারী: Mongalsher
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম সম্মানিত শাইখের কাছে আমার প্রশ্ন হলো যে, সুরাহ বাকারাহ এর 40 নং আয়াতে এবং সুরাহ্ আহযাব এর 39 নং আয়াতের বাংলা অনুবাদে লেখা আছে যে, * শুধুমাত্র আল্লাহকেই ভয় করো* এছাড়া আরোও কিছু আয়াতে এই ধরণের কথা লেখা আছে।
কিন্তু অনেক মানুষ তো সাপ কে ভয় পাই, দুশমন কে ভয় পাই, আরও কত কিছুকে ভয় পাই তার হিসাব নাই।
*তাহলে কি আল্লাহ্ ছাড়া অন্য কাউ কে বা অন্য কিছু কে ভয় করলে গুণাহ হবে ?*
আবার হাদীসে বলা আছে *ভয়* পেলে *লা ইলাহা ইল্লাল্লাহ* পড়বে এবং ভয়ের আরও অন্যান্য দুয়া আছে।
তাহলে কি আল্লাহ্ ছাড়া অন্য কাউকে ভয় না করা পরিপূর্ণ ঈমানের পরিচয় ?
যদি কেউ আল্লাহ্ ছাড়া অন্য কাউকে বা অন্য কিছুকে ভয় পাই তাহলে কি সেটা জায়েজ হবে ?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহকে ভয় করার অর্থ হলো এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসা, একমাত্র তারই ইবাদত করা, তার হুকুমের সামনে পৃথিবীর যে কোন বিধান, যে কোন শক্তিকে প্রত্যখ্যান করা। পরিপূর্ণ তার বিধান অনুযায়ী চলা, অন্য কোন বিধানকে অনুস্বরণ না করা।

আর বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়, অন্যান্য যেসব কারণে মানুষের হৃদয়ে যে ভয় আসে সেটা অন্যায় কিছু নয়। সেগুলো থেকে নিজের হেফাজতের জন্য বিভিন্ন দুআ-যিকির কুরআন-হাদীসে উল্লেখ আছে।
✅