QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার আব্বু মেহমান আসলে তেমন বাজার করতে চায় না।বাজার করে কিন্তু খুব ভালো করে করে না।বিশেষ করে সন্ধ্যার নাস্তার জন্য খরচ করতে চায় না। তিন বেলা খাবার দেয় কিন্তু আম্মু চায় ভালো…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
আদব আখলাক • প্রশ্ন #৭০৯৩ • ভিউ: ২৭ • ২১ অক্টোবর, ২০২৪

আসসালামু আলাইকুম। আমার আব্বু মেহমান আসলে তেমন বাজার করতে চায় না।বাজার করে কিন্তু খুব ভালো করে করে না।বিশেষ করে সন্ধ্যার নাস্তার জন্য খরচ করতে চায় না। তিন বেলা খাবার দেয় কিন্তু আম্মু চায় ভালো…

প্রশ্নকারী: Saber244345
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম।
আমার আব্বু মেহমান আসলে তেমন বাজার করতে চায় না।বাজার করে কিন্তু খুব ভালো করে করে না।বিশেষ করে সন্ধ্যার নাস্তার জন্য খরচ করতে চায় না। তিন বেলা খাবার দেয় কিন্তু আম্মু চায় ভালো করে বাজার করে খাওয়াতে। এতে আম্মু আব্বুর সাথে রাগারাগি করে, কথা কাটা কাটি হয়, ঝগড়াও হয়।আম্মুর কি এই ধরনের আচরণ ঠিক যদিও মেহমান তিন বেলা মোটামুটি খাওয়া দাওয়া করতে পারে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সামর্থ্য অনুযায়ী মেহমানের যথাযথ আপ্যায়ন করা উচিত। সুতরাং যদি সামর্থ্য  থাকে তাহলে আপনার আব্বুর উচিত সন্ধ্যায় তাদের জন্য নাস্তার ব্যবস্থা করা। আপনার আম্মার জন্য কর্তব্য হলো বিষয়টি বুঝিয়ে বলা। ঝগড়াঝাটি- রাগারাগি করা আপনার আম্মার জন্য একদম ঠিক নয়। এতে অশান্তি সৃষ্টি হবে। ভাল কিছু হবে না।