QA As Sunnah Q&A

আসসালামু আ'লায়কুম,শাইখ। আমার প্রশ্ন ইসলামে তো যাচাই না করে কোনও খবরের ভিত্তিতে কাজ করা জায়েজ নয়,কিন্তু শাইখ আমরা বারবার শুনে আসছি যে বাইয়াতে রিদওানের ভিত্তি হোল উসমান (রা) এর মৃত্যু সংক্রান্…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
আকীদা • প্রশ্ন #৭১১৩ • ভিউ: ২৫ • ০৬ নভেম্বর, ২০২৪

আসসালামু আ'লায়কুম,শাইখ। আমার প্রশ্ন ইসলামে তো যাচাই না করে কোনও খবরের ভিত্তিতে কাজ করা জায়েজ নয়,কিন্তু শাইখ আমরা বারবার শুনে আসছি যে বাইয়াতে রিদওানের ভিত্তি হোল উসমান (রা) এর মৃত্যু সংক্রান্…

প্রশ্নকারী: Ameemalomgir818
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আ'লায়কুম,শাইখ। আমার প্রশ্ন ইসলামে তো যাচাই না করে কোনও খবরের ভিত্তিতে কাজ করা জায়েজ নয়,কিন্তু শাইখ আমরা বারবার শুনে আসছি যে বাইয়াতে রিদওানের ভিত্তি হোল উসমান (রা) এর মৃত্যু সংক্রান্ত গুজব। শাইখ,আমি আসল ঘটনা জানতে চাই, নবিজী কি এই বিষয়টি যথাসম্ভব যাচাই করেছিলেন? অথবা এটি কি বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর ছিল?

আপনাদের কার্যক্রমের জন্য আল্লাহ আপনাদের উত্তম পুরস্কার দান করুন ।আমীন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্ন করা ভালো কিন্তু রাসূলুল্লাহ সা. এর কাজ নিয়ে প্রশ্ন করা ভালো চিন্তার কাজ নয়। একজন মুসলিম কী করে চিন্তা করতে পারে রাসূলুল্লাহ সা. শরীয়াহর বাইর কিছু করেছেন।

সাহাবীদের পক্ষে যতটুকু যাচাই করা সম্ভব অবশ্যই তারা তা করেছিলেন। দ্বিতীয়ত তারা তো হামলা করে নি, শুধু শপথ করেছে, ওসমান রা. এর হত্যার প্রতিশোধ নিবেন। হত্যা হলে প্রতিশোধ নিতেন, হয় নি তাই নেন নি। এখানে তো যাচাই ছাড়াে কোন এ্যাকশনের ঘটনাও ঘটে নি।

যাই হোক রাসূলুল্লাহ সা. এর কাজ নিয়ে প্রশ্ন মনে আসা ভাল লক্ষন নয়। এটা অনেক সময় মানসিক রোগে রুপান্তরিত হতে পারে। আল্লাহর কাছে তওবা করে কুরআন-সুন্নাহর পথে চলার চেষ্টা করবেন।