QA As Sunnah Q&A

আমার বিয়ে হয়েছে ১২ বছর।দুই টা সন্তান আছে।আমাদের প্রেমের বিয়ে।আমাদের খুব ভালো সম্পর্ক। খুব হাসিখুশি দম্পতি আমরা।আমারা ছোট বয়সেই বিয়ে করে ফেলি। তার পর দুই জনই দুই পরিবারে থেকেই পড়াশোনা শেষ করি…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৭২৬৩ • ভিউ: ২৮ • ০৩ মে, ২০২৫

আমার বিয়ে হয়েছে ১২ বছর।দুই টা সন্তান আছে।আমাদের প্রেমের বিয়ে।আমাদের খুব ভালো সম্পর্ক। খুব হাসিখুশি দম্পতি আমরা।আমারা ছোট বয়সেই বিয়ে করে ফেলি। তার পর দুই জনই দুই পরিবারে থেকেই পড়াশোনা শেষ করি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার বিয়ে হয়েছে ১২ বছর।দুই টা সন্তান আছে।আমাদের প্রেমের বিয়ে।আমাদের খুব ভালো সম্পর্ক। খুব হাসিখুশি দম্পতি আমরা।আমারা ছোট বয়সেই বিয়ে করে ফেলি। তার পর দুই জনই দুই পরিবারে থেকেই পড়াশোনা শেষ করি।সে পড়া শোনা শেষ করে চাকরি শুরু করার পর আমাকে ঘরে তোলে।এর মধ্যে সামাজিক আর পারিবারিক ভাবেই অনেক অসুবিধাজনক পরিস্থিতিতে থেকেও ডিপ্লোমা কমপ্লিট করি।আমার অনেক অসুবিধার মধ্যে ছিল আমার স্বামীর পর নারী আসক্তি।আমার সাথে ভালো সম্পর্ক থাকা সত্বেও সে অন্য নারীর সাথে যোগাযোগ রাখত।এই সমস্যাটা বিয়ের কিছু দিন পর থেকেই বুঝতে পারি।কিন্ত অন্য নারীর সাথে তার কেমন সম্পর্ক কত দিনের সম্পর্ক কিসের সম্পর্ক তা আমি জানি না।যখন আমি বুঝতে পারি। তখন অস্বীকার করে।মিথ্যে বলে। রাগারাগি করে কিন্ত যখন বুঝতে পারে আমি প্রমান সহ দেখেই বলছি তখন স্বীকার করে।রেগে মেগে বলে হ্যা কথা বলছি।কিন্ত কে?কেন?কি কথা এসব কিছুই আমার সাথে ক্লিয়ার করে না।এভাবে বার বার মেনে নিতে নিতে ছেড়ে দিতে দিতে আমাদের প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা।কিন্ত এখন ও সে গোপনে অন্য নারীর সাথে কথা বলে আমাকে লুকিয়ে।এদিকে আমাদের খুব হাসি খুশি সুখের সংসার।কোথাও কোন কমতি নেই। প্রতি বছরেই কম বেশি দুই তিনবার এভাবে আমি তাকে অন্যের সাথে ফোনে কথা বলা ধরতে পারি।এমন নয় যে সে একি মেয়ে তে আসক্ত।যত টুকু বুঝতে পারি সে বিভিন্ন সময় বিভিন্ন নারীর সাথে যোগাযোগ করে।আমি এভাবে সহ্য করতে পারছি না।বার বার একি ঘটনা আমাকে খুব কস্ট দিচ্ছে।আমি অনেক ভাবে তাকে শোধরানোর চেস্টা করছি,বোঝানোর চেস্টা করছি।কিন্ত আমি মেনে নিলে ছেড়্র দিলে সে স্বাভাবিক হয়ে যায়।তখন আবার আমার বিশ্বাস চলে আসে।কিন্ত আবার কিছু দিন পর বোঝা যায়।আমি এ ব্যপারে কিছু বললেই আমার সাথে রাগারাগি করে বাড়াবাড়ি করে।এমন ঘটনা স্মনে আসলেই সে অল্প অজুহাতেই দুরত্ব বড়িয়ে নেয়।আমার সাথে ভালো হবার কিংবা আমাকে বোঝানোর কিংবা মানানোর কোন চেস্টাও করে না।এমন মনে হয় যেন সে চায় আমি এভাবে ভুল বুঝে অভিমান নিয়ে নিজে থেকে চলে যাওয়াটাই ওর কাম্য।এভাবে বার বার তার ভুল মেনে নিয়ে, সহ্য করে কস্ট করে থেকে গেছি।মনে হয় আমি না থাকতে চাইলে সে জোর ও করবে না।কিন্ত আমি ও একটা মানুষ আমি দুই টা বাচ্চার মা। আমি এভাবে বার বার ভেংগে পড়ছি।নিজের দিকে কিংবা বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে পারিনা।তার বাবা মাও এব্যপারে কোন শাসন করে না।আমার এখন কি করা উচিত। দোয়া আর ধর্য্য ধরা ছাড়া ইসলাম আমাকে আর কি নির্দেশ দেয়।কারন এগুলা আমি যথা সাধ্য করেই যাচ্ছি
উত্তর
Published
ভুল তো প্রথমেই হয়েছে। বিয়ের সময় আল্লাহভীরু পাত্র-পাত্রী দেখে সিদ্ধান্ত নিতে হয়। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকলে তাকে পাপের পথ থেকে ফেরানো যায় না। সে যদি পাপকে আদৌ পাপ মনে না করে, পাপের শাস্তি সম্পর্কে তার কোন বিশ্বাস না থাকে তাকে কীভাবে পাপ থেকে বিরত রাখবেন? তাকে ইসলামের বিধিবিধান পালনে অভ্যস্ত করাতে হবে। আল্লাহর ভয় হৃদয়ে প্রবেশ করলেই কেবল এই সমস্যার সমাধান সম্ভব। আপনি এই চেষ্টা করুন। সাথে সাথে দুআ এবং অন্যান্য চেষ্টা অব্যাহত রাখুন।