Assalamualaikum আমি এবং আমার স্বামী প্রায় এক বছর আগে বাবা-মাকে না জানিয়ে মসজিদে গিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে একজন হুজুরের মাধ্যমে কাবুলের মাধ্যমে বিয়ে করেছি। আমাদের মধ্যে কোনো নিকাহনামা …
Assalamualaikum আমি এবং আমার স্বামী প্রায় এক বছর আগে বাবা-মাকে না জানিয়ে মসজিদে গিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে একজন হুজুরের মাধ্যমে কাবুলের মাধ্যমে বিয়ে করেছি। আমাদের মধ্যে কোনো নিকাহনামা ছিল না, তবে মহর ধার্য করা হয়েছিল। মূলত, আমরা অবৈধ সম্পর্কে না থেকে ইসলামের নিয়ম অনুযায়ী সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলাম। আমার বাবা-মা এখনো এ বিয়ের বিষয়ে কিছু জানেন না এবং তারা আমাদের বিয়েতে সম্মতও নন। এ অবস্থায় আমাদের এই বিয়ে ইসলামের দৃষ্টিতে বৈধ হয়েছে কি না, তা নিয়ে আমার মনে দ্বিধা রয়েছে। এ বিষয়ে কারো সুপরামর্শ চাই। জাযাকাল্লাহ খাইরান।"
ওয়া আলাইকুমুস সালাম। ফকীহদের অনেকেই জায়েজ বললেও এই ধরণের বিবাহ ইসলাম সমর্থন করে না। বিবাহ হতে হবে পরিবারের অনুমতিতে সবাইকে জানিয়ে। এমন বিয়ে এক ধরণের চুরি। সুতরাং দ্রুত অভিভাকদের জানান এবং তাদের পরামর্শ অনুযায়ী সম্পর্ককে পরিপূর্ণ হালাল করে নিন।