QA As Sunnah Q&A

السلام عليكم  আল্লাহর দরুদ পড়ার ব্যাখ্যা কি?  

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈমান • প্রশ্ন #৭৩০১ • ভিউ: ১১৩ • ২৫ মে, ২০২৫

السلام عليكم  আল্লাহর দরুদ পড়ার ব্যাখ্যা কি?  

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
السلام عليكم  আল্লাহর দরুদ পড়ার ব্যাখ্যা কি?  
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সূরা আহযাবের ৫৬নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, اِنَّ اللّٰهَ وَ مَلٰٓئِكَتَهٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡهِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا ﴿۵۶﴾ অর্থ: “নিশ্চয় আল্লাহ নবীর প্রতি সালাত পেশ করেন অর্থাৎ অনুগ্রহ করেন এবং তাঁর ফিরিশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে বিশ্বাসীগণ! তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা কর এবং তাকে উত্তমরূপে অভিবাদন কর। অর্থাৎ দরূদ ও সালাম পেশ কর।” ব্যাখ্যা:  দরুদ শব্দটা আরবী নয়।  আরবী ভাষায় সালাত। সালাত শব্দের অর্থ রহমত, দো'আ প্রশংসা। আয়াতে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে তাঁর নবীর প্রতি যে সালাত বা দরুদ সম্পৃক্ত করা হয়েছে এর অর্থ, আল্লাহ নবীর প্রশংসা করেন। তার কাজে বরকত দেন। তাঁর উপর রহমত বর্ষণ করেন। ফেরেশতাদের পক্ষ থেকে তার উপর সালাত বা দরুদ প্রেরণের অর্থ হচ্ছে, তারা তাকে চরমভাবে ভালোবাসেন এবং তার জন্য আল্লাহর কাছে দো'আ করেন, আল্লাহ যেন তাকে সর্বাধিক উচ্চ মর্যাদা দান করেন, তার শরীয়াতকে প্রসার ও বিস্তৃতি দান করেন এবং তাকে সর্বোচ্চ প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দেন। তার উপর রহমত নাযিল করেন। আর সাধারণ মুমিনদের তরফ থেকে সালাতের অর্থ হলো রাসূল সা. এর জন্য রহমত-বরকতের  দো'আ করা ও তার প্রশংসা করা।    
✅