QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি ২০১৯ সালে একজন প্রাইভেট টিউটরের কাছে কোচিং করতাম। কিন্তু তাকে আমি সে সময় টিউশনির টাকা দিতে পারিনি। এখন আমার সেই টাকা পরিশোধ করার সামর্থ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
লেনদেন • প্রশ্ন #৭৩৫৫ • ভিউ: ৩০ • ২০ সেপ্টেম্বর, ২০২৫

আসসালামু আলাইকুম, আমি ২০১৯ সালে একজন প্রাইভেট টিউটরের কাছে কোচিং করতাম। কিন্তু তাকে আমি সে সময় টিউশনির টাকা দিতে পারিনি। এখন আমার সেই টাকা পরিশোধ করার সামর্থ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম,

আমি ২০১৯ সালে একজন প্রাইভেট টিউটরের কাছে কোচিং করতাম। কিন্তু তাকে আমি সে সময় টিউশনির টাকা দিতে পারিনি। এখন আমার সেই টাকা পরিশোধ করার সামর্থ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে ঘটনাটি আজ থেকে প্রায় ৭ বছর আগের। তাই এতদিন পর তার কাছে গিয়ে টাকা পরিশোধ করতে খুব ইতস্তত বোধ করছি। কাজেই আমি সিদ্ধান্ত নিয়েছি এই টাকাটা তার ব্যাংক একাউন্টে দিয়ে দিবো।

এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে তার টিউশনির টাকা পরিশোধ করে দিয়েছি সেটা কি তাকে জানানো আবশ্যক? যেহেতু অনেক বছর পর এই বিষয় নিয়ে তার সাথে কথা বলতে অনেক খারাপ বোধ করছি, তাই তাকে জানানো থেকে বিরত থাকলে কি কোনো গুনাহ হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না জানিয়ে টাকা দিলে সে তো জটিলতায় পড়বে। টাকার উৎস না জেনে সে কীভাবে ব্যবহার করবে? টাকার উৎস জানতে সে আরো হয়রানির মুখে পড়বে।

সুতরাং তাকে জানাতে হবে। আপনি না জানিয়ে অন্য কারো মাধ্যমেও জানাতে পারেন। আর আপনি নিজে জানালেও সে খারাপ ভাববে বলে মনে হয় না। আপনার এখনকার ভালো কাজের জন্য তার কাছে প্রসংশিত হবেন ইনশাআল্লাহ।