QA As Sunnah Q&A

দানের টাকা মা-বাবাকে দেওয়া যাবে কি

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৭৪৩৯ • ভিউ: ১৫৮ • ০৭ মার্চ, ২০২৬

দানের টাকা মা-বাবাকে দেওয়া যাবে কি

প্রশ্নকারী: Ahmed Rasel
প্রশ্ন বিস্তারিত

গত কয়েকদিন আগে আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছিলাম। পাবলিক প্লেসে পেয়েছি তাই মালিক খুজে পাই নি, আমার ওই সময় কিছু সমস্যা ছিলো তাই পরে দান করে দিবো নিয়তে টাকাগুলো খরছ করে ফেলি(উল্লেখ ওই সময় অনেক আর্থিক সমস্যায় ছিলাম)।

এখন আমার হাতে টাকা এসেছে,আমি চাচ্ছি সেই টাকা দান করে দিতে।এখন আমার জিজ্ঞাসা এই টাকাটা কি আমার মাকে দান করতে পারব? কারন আমার অল্প বেতনে উনার সঠিক ভরনপোষণ করতে পারছি না।

টাকা গুলো কি উনাকে দেওয়া যাবে?

উত্তর
Published

টাকা পড়ে থাকলে না নেয়া ভাল। নিলেই অনেক কিছু সামনে চলে আসে। মালিক খুঁজতে হবে, না পেলে কি হবে ইত্যাদি। এই টাকার মালিক যদি কোন সময় বের হয় তাহলে টাকা তাকে ফেরৎ দিতে হবে। এখন আপনার বাবা-মাকে দিতে পারেন, গরীব অসহায় হলে।

✅