QA As Sunnah Q&A

অবিবাহিত, চাকরিজীবী মেয়ের কুরবানী প্রসঙ্গে

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈদ কুরবানী • প্রশ্ন #৭৪৮৬ • ভিউ: ৮১ • ০৮ এপ্রিল, ২০২৬

অবিবাহিত, চাকরিজীবী মেয়ের কুরবানী প্রসঙ্গে

প্রশ্নকারী: ফাতিমা
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। আমি মেয়ে, অবিবাহিত। আমি চাকরি করি। আমার বাবাও চাকরি করেন। আমাদের পরিবারে আমার বাবাই প্রতি বছর কুরবানি দিয়ে থাকেন। অবিবাহিত হওয়ায় আমার আলাদা কোনো অলংকার বা সম্পদ-সম্পত্তি নেই। আমার মা  আপাতত যতটুকু স্বর্ণ ব্যাবহার করতে দেন তাই করি। সেটা অতি সামান্য এবং নিজস্ব নয়। যেহেতু এখন চাকরি করি, আমার উপর কি কুরবানি ফরজ হয়েছে? অথবা বিয়ের পর যখন নিজস্ব অলংকার বা সম্পত্তি থাকবে তখন কি কুরবানি ফরজ হবে?


উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যখন কুরবানী দেয়ার মত যথেষ্ট টাকা পয়সার মালিক  হবেন তখন কুরবানী দিবেন। সম্পদে আপনার পূর্ণ মালিকানা থাকতে হবে। নিজস্ব সম্পদ থাকলে বিয়ের আগেও কুরবানী দিতে হবে, পরেও দিতে হবে। কুরবানীর সম্পর্ক সম্পদ, টাকা-পয়সার সাথে বিয়ের সাথে নয়। কুরবানী দেয়া ফরজ নয়, ওয়াজিব। অনেক ফকিহ বলেছেন, সুন্নাত। 

✅