QA As Sunnah Q&A

নামাজে শুরুতে ওযু করে নামাজে দাঁড়ালে নামাজ রত অবস্থায় স্রাব হলে ইসলাম কি বলে?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #৭৫৫৪ • ভিউ: ৩৩ • ১৮ জুলাই, ২০২৬

নামাজে শুরুতে ওযু করে নামাজে দাঁড়ালে নামাজ রত অবস্থায় স্রাব হলে ইসলাম কি বলে?

প্রশ্নকারী: হাজেরা রিমি
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। আমি একজন নারী। পিরিয়ডের আগে ও পরে প্রায় সব সময় স্বাভাবিক সাদা স্রাব হয়। ওজু করার পরও অনেক সময় নামাজের মাঝখানে স্রাব বের হয়। এ অবস্থায় আমার ওজু ও নামাজের হুকুম কী? আমি কি মা'যুর হিসেবে গণ্য হব?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, যেহেতু প্রায় সব সময় সাদা স্রাব বের হয় সেজন্য আপনি মাযুর হিসেবে গণ্য হবেন। আপনি প্রতি নামাযের শুরুতে ওযু করে নামায পড়বেন। ঐ ওযু দ্বারা ঐ ওয়াক্তের মধ্যে ঐ ওয়াক্তের  ফরজ-সুন্নাত এবং অন্যান্য নফল সালাত আদায় এবং কুরআন স্পর্শ করে তেলাওয়াত করতে পারবেন।