QA As Sunnah Q&A

তাহাজ্জুদ নাকি ইসলামিক জ্ঞানচর্চা ?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #৭৫৫৯ • ভিউ: ৪৩ • ০৮ আগস্ট, ২০২৬

তাহাজ্জুদ নাকি ইসলামিক জ্ঞানচর্চা ?

প্রশ্নকারী: Hossain
প্রশ্ন বিস্তারিত

আল্লাহ তাআলা মুমিনদেরকে তাহাজ্জুদের সালাত আদায় করতে এবং কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা (তাদাব্বুর) করতে উৎসাহিত করেছেন। (Surah muzzammil 73: 4)

আমি আরবি ভাষা জানি না, তাই কুরআন বুঝতে ইংরেজি অনুবাদ, তাফসির ও সংশ্লিষ্ট ব্যাখ্যা অধ্যয়ন করি।

দৈনন্দিন ব্যস্ততার কারণে, কুরআন ও অন্যান্য ইসলামী জ্ঞানচর্চার জন্য আমি কেবল রাতেই সময় বের করতে পারি।

এ অবস্থায় আমার প্রশ্ন হলো: যদি রাতের একটি বড় অংশ তাহাজ্জুদে ব্যয় করি, তাহলে ইসলামী জ্ঞানচর্চার জন্য আমার একমাত্র সময়টুকু হারিয়ে যাবে।

এমন পরিস্থিতিতে কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত? তাহাজ্জুদ নাকি ইসলামিক জ্ঞানচর্চা ?

উত্তর
Published

সব কিছুই করবেন। প্রয়োজনে তাহাজ্জুদের সময় কম নিবেন। পড়াশোনার সময় বেশী নিবেন। তবে শরীর সুস্থ থাকার মতে প্রয়োজনীও ঘুমাবেনও। আরবী ভাষা না জানলে কুরআন পুরোপুরি বুঝা সম্ভব নয়, যদি কুরআন ভালোভাবে বুঝতে চান তাহলে আরবী ভাষা অধ্যায়ন শুরু করুন। এছাড়া নিয়মিত কুরআনও তেলাওয়াত করবেন।